Voice of Every Village : রাজস্থানের পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের বিপুল জয় নিয়ে বিজেপি কে তোপ রাহুল গান্ধীর

Spread the love

রোজদিন ডেস্ক: রাজস্থানের পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের বিপুল জয়ে উচ্ছসিত শীর্ষ নেতা রাহুল গান্ধী। শুক্রবার বিজেপি কে তোপ দেগে তিনি বলেন,এই ফলাফল দেশের প্রতিটি গ্রামের কন্ঠস্বর! তিনি রাজস্থানের গ্রামীণ এলাকার মানুষ জন কে ধন্যবাদ জানিয়ে বলেন, পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের ওপর তাঁরা যে আস্থা রেখেছেন,তা দলের দায়িত্ব হয়ে উঠেছে। রাজ্যের ডবল ইঞ্জিন সরকার কে সরাসরি জবাব দিয়েছে এই নির্বাচনী ফলাফল। সাবেক মনরেগা কে দুর্বল করা, কৃষক দের আঘাত করা, পঞ্চায়েতের ক্ষমতা কাড়া হয়েছে বলে রাহুল গান্ধী অভিযোগ করেন। বলেন,
গ্রামগুলি সব ই দেখছে এবার তারা জবাব দিচ্ছে, শুধু রাজস্থান নয়, সারা দেশের মনোভাব এতে প্রতিফলিত হয়েছে।।
জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে বলেন, এই নির্বাচনী ফলাফল রাজ্যের ডবল ইঞ্জিন সরকারের অপশাসন যে দায়ী তা মানুষ বুঝিয়ে দিয়েছে।
বিজেপি রাজ্য সভাপতি মদন রাঠোর পঞ্চায়েত নির্বাচনে দলের এই বিপর্যয় মেনে নিয়েছেন। কোথায় তাঁদের খামতি ছিল তা খতিয়ে দেখা হবে বলে জানান।
রাজ্য নির্বাচন কমিশন সূত্রে রাত অবধি পাওয়া খবরে প্রকাশ, ৩৭ টি জেলা পরিষদের ২৩টি তে কংগ্রেস জয়ী হয়েছে, চার‍ টি তে এগিয়ে আছে। বিজেপি জিতেছে মাত্র ৫ টি তে।
৪১৯ টি পঞ্চায়েত সমিতি তে কংগ্রেস ২৭৫ টি তে জিতেছে, বিজেপি জিতেছে মাত্র ৬৩ টি তে। রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি ( আর এল পি), বি এ পি ও সিপি এম মিলে ৬৪ টি পঞ্চায়েত সমিতি জিতেছে।
১৭ টি পঞ্চায়েত সমিতি তে কোন দল ই সংখ্যাগরিষ্ঠ তা পায় নি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*