VIDYASAGAR BRIDGE: এবার ১৬ ঘণ্টা, রবিবার ফের বন্ধ বিদ্যাসাগর সেতু

Spread the love

রোজদিন ডেস্ক : ফের মেরামতির কাজের জন্য ১৬ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি সেতু। রবিবার সকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত দ্বিতীয় হুগলি সেতুতে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। সেতুর বলবিয়ারিং, কেবল-সহ বিভিন্ন অংশের মেরামতির কাজ হবে। ফলে রবিবার বিকল্প রুটে চলবে যান। জিরাট আইল্যান্ড থেকে এজেসি বোস রোড দিয়ে যে সমস্ত গাড়ি আসবে, সেগুলিকে টার্ফ ভিউ দিয়ে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। সেন্ট জর্জেস গেট রোড, স্ট্র্যান্ড রোড হয়ে ওই সমস্ত গাড়ি হাওড়া ব্রিজ হয়ে যাবে। সিজিআর রোড হয়ে খিদিরপুরের দিক থেকে আসা গাড়িগুলিকে ঘুরিয়ে দেওয়া হবে হেস্টিংস ক্রসিং দিয়ে বাঁ দিকে। কেপি রোড দিয়ে যাওয়া গাড়িগুলি ঘুরিয়ে দেওয়া হবে ওয়াই পয়েন্ট দিয়ে ১১ ফার্লং গেটের দিকে। সেখান থেকে গাড়িগুলিকে রেড রোডে পাঠানো হবে। রেড রোড ধরে গাড়ি হাওড়া ব্রিজ হয়ে যাবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*