ST BJP নেতাদের একাংশ কে কড়া বার্তা বনসল, শমীক ভট্টাচার্যর

Spread the love

রোজদিন ডেস্ক: রাজ্যে প্রথম বার ক্ষমতায় এসে বহু নেতা, জন প্রতিনিধি ই সংগঠন কে অমান্য করছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার দলের বৈঠকে এই নিয়ে কড়া বার্তা দিয়েছেন দলের কেন্দ্রীয় নেতা সুনীল বনসল, রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য ও।।
প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মমাসে দলের “সেবাদূত ” কর্মসূচি পালিত হবে। আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হয়ে ২৫ ডিসেম্বর বাজপেয়ীজির জন্মদিনে তার সমাপ্তি হবে। এই উপলক্ষে দলের সর্ব স্তরের নেতা, পদাধিকারী দের বৈঠক হয়। সূত্রের খবর, সেখানে কর্মসূচি র রূপরেখা বুঝিয়ে দেওয়ার সঙ্গে দলের সংগঠন কে অমান্য করা নিয়ে সরব হন কেন্দ্রীয় ও রাজ্য নেতা সুনীল বনসল ও শমীক ভট্টাচার্য।
জেলা স্তরে গিয়ে আমজনতার সঙ্গে কথা বলে সমস্যার কথা শুনতে বলা হয়েছে বৈঠকে।
সূত্রের খবর, রাজ্যে দলের একাধিক জনপ্রতিনিধির জীবন যাত্রা, প্রাচুর্য নিয়ে প্রশ্ন তোলেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।
এমন কি এক বিধায়ক পুলিশকে দলের জেলা সভাপতি কে গ্রেফতার করতে বলেছেন, এতে তিনি বিস্ময় প্রকাশ করেন।

একাধিক মন্ত্রী প্রচার মাধ্যমে প্রয়োজনের অতিরিক্ত কথা বলছেন বলেও ক্ষোভ ব্যক্ত করেন তিনি। সরকারের অবস্থান, বক্তব্য জানানোর দায়িত্ব একজন মন্ত্রীকে দেওয়ার জন্য তিনি মুখ্যমন্ত্রী কে বলবেন বলে জানা যায়। সূত্রের খবর, কেন্দ্রীয় নেতা সুনীল বনসল ও সাফ জানিয়ে দেন, দলে থাকতে গেলে সংগঠন কে এড়িয়ে কিছু করা যাবে না। এমন কি প্রয়োজনে কোন মন্ত্রীকে ছেঁটে ফেলতে ও দল বেশিক্ষণ ভাববে না বলে কড়া হুঁশিয়ারি দেন।।সংগঠনের হাল শক্ত হাতে ধরতে জেলার দায়িত্ব প্রাপ্ত নেতাদের কঠোর হতে বলেন।
দলের সমন্বয় বাড়াতেও জন প্রতিনিধি, সাংগঠনিক পদাধিকারী দের নিয়ে বিজেপি নেতৃত্ব খুব শীঘ্রই বৈঠক করবেন বলে জানা যায়।
সূত্রের খবর, পশ্চিম বঙ্গ বিজয় বিজেপি র কাছে বড় জয় হলেও মাত্র কয়েক মাসে সরকার, দলের ভূমিকায় দুই শীর্ষ নেতা সুনীল বনসল, শমীক ভট্টাচার্য ক্ষুব্ধ বলে ইঙ্গিত মিলেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*