রোজদিন ডেস্ক: অশান্ত মণিপুরে সন্দেহভাজন জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই এর মাঝে পড়ে এক প্রাক্তন নিরাপত্তা রক্ষী প্রাণ হারিয়েছেন। শুক্রবার পশ্চিম ইম্ফলের এই ঘটনায় একজন মহিলা সহ আট জন সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করেছে পুলিশ।
সূত্রের খবর, গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকা ঘিরে ফেলেন নিরাপত্তা রক্ষীরা। উভয় পক্ষে গুলির লড়াই এর মাঝে পড়ে অসম রাইফেলস এর প্রাক্তন সদস্য শ্যাম কুমার সিং মর্মান্তিক ভাবে প্রাণ হারান। তিনি ওই এলাকায় আত্মসমর্পণ কারী জঙ্গিদের পুনর্বাসনের বিষয়ে সমন্বয়ের কাজ করতেন।
ধৃত রা নিষিদ্ধ উগ্রপন্থী দল কে সি পি পি ওয়ার গ্রুপের সদস্য বলে জানা যায়। তাঁদের মধ্যে সংগঠনের স্বঘোষিত চেয়ারম্যান লাইশরাম রঞ্জিত আছেন বলে খবর। কেন তাঁরা পশ্চিন ইম্ফলে এসেছিলেন পুলিশ তদন্ত করছে।

Be the first to comment