Mother kills Child! মুর্শিদাবাদে ভয়ঙ্কর ঘটনা!

Spread the love

রোজদিন ডেস্ক: মাত্র দেড় মাস বয়েসী একরত্তি সন্তান কে বালতির জলে ডুবিয়ে হত্যার অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে। মুর্শিদাবাদের লালগোলার এই ভয়ঙ্কর ঘটনায় মাকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে প্রকাশ, ধৃত লায়লি খাতুন (১৯) বুধবার সন্ধ্যায় কোলের শিশুকে পাওয়া যাচ্ছে না বলে কান্নাকাটি করেন। পরে কাছের পুকুরে শিশুর দেহ উদ্ধার হয়। একরত্তি র দেহ কি করে পুকুরে গেল তা নিয়ে পুলিশের তদন্ত, টানা জেরায় ভেঙে পড়েন মা লায়লি।। স্বীকার করেন, প্রথমে বালতির জলে ডুবিয়ে মেরে তাকে তিনি ই পুকুরে ফেলে আসেন।
ঘাতক মা এর স্বামী পরিযায়ী শ্রমিক। তিনি মা বাবার বাড়ি থাকা র সময় এই ভয়ঙ্কর কান্ড করেন। কেন লায়লি প্রথম সন্তান কে এই ভাবে মারলেন তা নিয়ে বিস্মিত সবাই। পুলিশ তদন্ত করছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*