রোজদিন ডেস্ক :
ঘূর্ণিঝড় ‘আকভান’ এর প্রভাবে গোটা দক্ষিণবঙ্গের পাশাপাশি বসিরহাটের হাড়োয়া, মিনাখাঁর, সন্দেশখালি হিঙ্গলগঞ্জ হাসনাবাদ বসিরহাট স্বরূপনগর বাদুড়িয়ার বিভিন্ন জায়গায় বুধবার রাত থেকে লাগাতার বৃষ্টি হচ্ছে। বৃষ্টির সথেসাথে হচ্ছে দমকা ঝড়ো হাওয়া। এই বৃষ্টি ও দমকা ঝড়ো হওয়ার হওয়ায় ক্ষতিগ্রস্ত বিস্তীর্ণ এলাকার চাষীরা। সাধারণত এই সময় এই সমস্ত এলাকার চাষীরা মহাজনদের কাছ থেকে ঋণ নিয়ে শীতকালীন সবজি চাষ করে। আগাম এই শীতকালীন সবজি বাজারে বিক্রি করে একটু বেশি মুনাফা অর্জন করে। আর এই সময় আমন ধান মাঠ থেকে ঘরে তোলা হয়। আর সেই পাকা ধানে মই দিল অকাল বর্ষণ প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রবল বৃষ্টি ও দমকা ঝড়ো হাওয়ায় এই সমস্ত এলাকায় ধান চাষে ও শীতকালীন সবজি চাষে ব্যাপক ক্ষতি হয়েছে বলে দাবি এলাকার চাষীদের। পাশাপাশি এই সময় গাঁদা ফুলেরও চাষ করে থাকেন চাষিরা সেই সমস্ত ফুলের গাছের গোড়ায় জল জমে থাকায় গাছ খুব শীঘ্রই নষ্ট হয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করছেন চাষিরা। এই প্রাকৃতিক দুর্যোগ কেটে যাওয়ার পরে শীতকালীন সবজি যেমন ফুলকপি বাঁধাকপি ক্যাপসিকাম টমেটো বেগুন সহ বিভিন্ন ধরনের সবজির ব্যাপক দাম বাড়বে, পাশাপাশি ফুলেরও দাম বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করছেন চাষীরা।এই সমস্ত এলাকার চাষীরা রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। তারা বলছেন মানবিক সরকার যদি আমাদের দিকে একটু মুখ ফিরে তাকান তাহলে আমরা মহাজনের একদিকে দেনা শোধ করতে পারব অন্যদিকে নতুন করে আবার ফসল ফলাতে পারবো। তাহলে বাজারের চাহিদা মেটানো সম্ভব হবে তা না হলে খাদ্য রসিক বাঙালি শীতকালীন সবজি থেকে বিরত থাকতে হবে।

Be the first to comment