- পশ্চিমবঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার দুপুরে খড়্গপুর আইআইটির প্ল্যাটিনাম জয়ন্তীর অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।
- AIMS রায়গঞ্জে হওয়ার কথা ঘোষণা আগেই করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর সেই ঘোষণার পরে প্রস্তাবিত জমি ঘিরে তৎপরতা শুরু করেছে উত্তর দিনাজপুর জেলা প্রশাসন।
- আরজি কর কাণ্ডে তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগ নিয়ে সিবিআই-এর জমা দেওয়া রিপোর্টে চরম অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। পাশাপাশি, ২০২৪ সালের ১৪ আগস্ট রাতে হাসপাতালে হওয়া তাণ্ডব ও প্রমাণ নষ্টের ঘটনায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কী পদক্ষেপ করেছে, তা জানতে চেয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। সিবিআই-কে এই বিষয়ে একটি বিস্তারিত রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছে আদালত।
- মৃত রাজ্য সরকারি কর্মীর বৈধ উত্তরাধিকারীর বকেয়া ডিএ (মহার্ঘ ভাতা) এবং বকেয়া ডিআর (মহার্ঘ ত্রাণ)-এর আবেদন জমা দেওয়ার সময়সীমা আরও ৯০ দিন বাড়াল রাজ্য সরকার। অর্থ দপ্তরের পেনশন শাখা এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করেছে।
- ২০১৯-এর অগস্টে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে আত্মপ্রকাশ করে লাদাখ। তার পরে শনিবার প্রথম ভোট হচ্ছে লাদাখে। একই সঙ্গে হচ্ছে পুরসভা ও পঞ্চায়েত ভোট। সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। চলবে বিকেল ৫টা পর্যন্ত।
- ডিলিমিটেশন বিল পাস করানো নিয়ে কেন্দ্রীয় সরকারকে নিশানা করলেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। তাঁর দাবি, লোকসভায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা জোগাড়ের চেষ্টা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
- শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় ‘আকভান’। তার প্রভাবে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে চলছে প্রবল ঝড়-বৃষ্টি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার সকালের পর থেকে বৃষ্টি কিছুটা ধরবে। তবে রবি ও সোমবার হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার থেকে বদলে যাবে আবহাওয়া।
- মদের দোকানের কর্মীদের মারধরের প্রতিবাদ করাই কাল হলো! শুক্রবার দুপুরে প্রতিবাদী ওই বিজেপি কর্মী ও তাঁর দিদির বাড়িতে ঢুকে ব্যাপক ভাঙচুর চালাল দুষ্কৃতীরা। লাঠি-লোহার রড নিয়ে ২০-২৫ জনের একটি দল বালুরঘাট থানার মালঞ্চা শঙ্করপুর এলাকায় ওই বিজেপি কর্মী রাহুল চৌধুরী ও তাঁর দিদির বাড়িতে গিয়ে আসবাবপত্র, গাড়ি, দরজা-জানলা ভাঙচুর করে বলে অভিযোগ।
- পাথর খাদানে কাজ চলাকালীন হঠাৎ পাথরের ধস নেমে মৃত্যু হল দুই শ্রমিকের। এই ঘটনায় আরও বেশ কয়েকজন শ্রমিক সামান্য আহত হয়েছেন বলে খবর। শুক্রবার দুপুরে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বীরভূমের নলহাটি থানার বাহাদুরপুর এলাকায়। মৃত দুই শ্রমিকের নাম লোকমান শেখ (বাগানপাড়া, বোধরা গ্রাম, নলহাটি থানা) এবং হারাধন শেখ (পাকুড়, ঝাড়খণ্ড)।
- জয়পুর থেকে অ্যাম্বুল্যান্সে মৃতদেহ নিয়ে কোচবিহারের ফিরছিলেন। পথে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল ৫ জনের। শনিবার সকাল সাড়ে ৬টা নাগাদ উত্তরপ্রদেশের পূর্বাঞ্চল এক্সপ্রেসের বরাবাঁকির সুবেহা থানা এলাকার গেঁরোয়া গ্রামের কাছে এই দুর্ঘটনা ঘটেছে।

Be the first to comment