দক্ষিণবঙ্গে আজও বৃষ্টি চলবে বিক্ষিপ্তভাবে

Spread the love
  • ঘূর্ণিঝড় আখভান দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত, দক্ষিণবঙ্গে আজও বৃষ্টি চলবে বিক্ষিপ্ত ভাবে।
  • স্থলভাগে প্রবেশের পর শক্তি হারিয়ে ঘূর্ণিঝড় ‘আখভান’ এখন অনেকটাই দুর্বল। তবে তার রেশ এখনও কাটেনি। শনিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলছে।
  • শুক্রবার সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টার মধ্যে ওড়িশার গোপালপুরের কাছে আছড়ে পড়ে আখভান। ল্যান্ডফলের সময় ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার, দমকা হাওয়ার গতিবেগ পৌঁছেছিল ৯০ কিলোমিটার পর্যন্ত।
  • ল্যান্ডফলের পর মাত্র ৩ ঘণ্টার মধ্যেই তা গভীর নিম্নচাপে এবং পরে সাধারণ নিম্নচাপে পরিণত হয়েছে অখভান।
  • শুক্রবার দক্ষিণবঙ্গের পাঁচটি জেলা – দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় অতিভারী বর্ষণের সতর্কতা ছিল।
  • শনিবার সেই দাপট অনেকটাই কমবে। আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, তবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি আর ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। হলুদ সতর্কতা জারি রয়েছে।
  • একমাত্র মুর্শিদাবাদে আজ ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের মালদহ ও দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
  • রবিবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। তবে সোমবার থেকে আবহাওয়ার উল্লেখযোগ্য উন্নতি হবে, বৃষ্টির আর সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
  • শনিবার, আখভানের রেশ এখনও রয়েছে। তাই কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গেই মেঘলা আকাশ আর বৃষ্টি থাকবে, তবে কালকের মতো ভারী বৃষ্টি সম্ভবনা নেই।
  • কলকাতায় আজ আজ দিনের সর্বোচ্চ ২৫°C, সর্বনিম্ন: ২২°C থাকবে তাপমাত্রা।
  • দুপুরের পর বৃষ্টি কমে আসবে অনেকটাই।
  • দক্ষিণবঙ্গ এর সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি। হলুদ সতর্কতা আছে। ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
  • উত্তরবঙ্গ – মালদহ, দক্ষিণ দনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। বাকি জেলায় হালকা বৃষ্টি হতে পারে।
  • আগামীকাল রবিবার আবহাওয়া অনেকটা পরিষ্কার হয়ে যাবে। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে ২৮°C হবে, বৃষ্টির সম্ভাবনা মাত্র ২০%।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*