প্রতিবেদন: টলিপাড়ায় কাজ চলাকালীন এক রিয়ালিটি শোয়ের সেটে ভয়ঙ্কর দুর্ঘটনা। দুর্ঘটনায় প্রাণ হারালেন এক কলাকুশলী। তাঁর নাম চন্দ্রকান্ত। শুক্রবার সন্ধ্যায় এই ঘটনার পর সাময়িক ভাবে সব কাজ বন্ধ রাখা হয়েছে। কীভাবে দুর্ঘটনা, খতিয়ে দেখা হচ্ছে। জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ জোকার নারায়ণী ষ্টুডিওতে ওই দুর্ঘটনা ঘটে। তখন সেখানে একটি রিয়ালিটি শো-এর সেট তৈরির কাজ চলছিল। সেখানে কাজ করছিলেন চন্দ্রকান্ত। তিনি একটি ফ্লেক্স লাগাচ্ছিলেন সেই সময় দুর্ঘটনা ঘটে।সিঁড়ি লাগিয়ে কাজ করার সময় ২০ ফুট উপর থেকে পড়ে যান তিনি। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় জোকা ইএসআই হাসপাতালে। সেখানে ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। অনুমান, ওপরে উঠে কাজ করার সময় কোনও ভাবে তাঁর শরীরে বিদ্যুতের শক লাগে। তাতেই তিনি পড়ে যান। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার ওড়িশায় চন্দ্রকান্তের পরিবারকে খবর দেওয়া হয়েছে। ঘটনায় শোকের ছায়া নেমেছে টলিপাড়ায়। কলাকুশলীরা তাদের নিরাপত্তার দাবি জানিয়েছে।

Be the first to comment