রোজদিন ডেস্ক :
বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের নামাঙ্কিত সেতু উদ্বোধন হোল বিহারের বৈশালি তে। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই সেতু উদ্বোধন করেন।।গঙ্গার ওপর ছয় লেন বিশিষ্ট ৯.৭৬ কিমি দীর্ঘ এই কেবল ভিত্তিক সেতু নির্মাণে ৫৫০০ কোটি টাকা খরচ হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও নীতিশ কুমারকে হৃদ্য ভাবে হাসি মুখে পরস্পরকে আলিঙ্গন করতে দেখা যায়।
নীতিশ কুমার প্রধানমন্ত্রীকে পাটনা বিমানবন্দরে স্বাগত জানান। এই নিয়ে সমাজ মাধ্যমে উভয়ের ছবি পোস্ট করেন প্রধানমন্ত্রী।

Be the first to comment