- আইআইটি খড়্গপুরের প্ল্যাটিনাম জয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিয়ে ভারতের অগ্রগতির কথা তুলে ধরছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর কথায়, ‘গত ৭৫ বছরে গোরুর গাড়ি থেকে বুলেট ট্রেনে পৌঁছে গিয়েছে ভারত।’
- চিপ থেকে শিপ, সব ভারতেই হবে বলে জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
- শিল্প নিয়ে বামপন্থীদের তীব্র আক্রমণও করেন তিনি। মোদী বলেন, ‘৫০ বছর আগেই সেমিকন্ডাক্টর তৈরির কোম্পানি ভারতে এসেছিল। কিন্তু তাদের লাল ঝান্ডা দেখিয়ে ভাগিয়ে দিয়েছে।’
- হরিদ্বারে মায়ের শেষকৃত্যে যোগ দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মৃতদেহে কাঁধ দেন তিনি। নিয়ে যান শ্মশানে। ছিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিও।
- দিল্লি পুলিশের সাইবার অপরাধ দমন শাখা চারটি রাজ্যে অভিযান চালিয়ে জামতাড়া গ্যাং-সহ একটি বড় সাইবার অপরাধ চক্রের ২২ জন মূল অপারেটরকে গ্রেপ্তার করেছে। ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, বিহার এবং উত্তরপ্রদেশে একযোগে তল্লাশি চালিয়ে অভিযুক্তদের ধরা হয়েছে।
- দিল্লি পুলিশের দাবি, চক্রটি অত্যন্ত সংগঠিতভাবে কাজ করত; যাদের মধ্যে ক্ষতিকর APK ফাইল প্রস্তুতকারক ডেভেলপার, ডিস্ট্রিবিউটর এবং প্রতারকরা যুক্ত ছিল। অভিযুক্তদের কাছ থেকে ব্যাঙ্কের গ্রাহকদের ব্যক্তিগত তথ্যের বিশাল ডেটাবেস পাওয়া গেছে, যা ব্যবহার করে তারা ভুয়ো মেসেজ ও লিংক পাঠিয়ে টাকা হাতিয়ে নিত। দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ধৃতদের মধ্যে দু’জন মূল APK ডেভেলপারও রয়েছে এবং এই চক্রের বাকি সদস্যদের ধরতে তদন্ত চলছে।
- পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এ বার সিউড়ি থানায় তলব করল পুলিশ। হাজার হাজার জাল ডিসিআর, কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। শুক্রবার ভবানী ভবনে প্রায় ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। ২৪ ঘণ্টার মধ্যে সিউড়ি থানা তলব করল তাঁকে।
- ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরোধী দলনেতা ঘোষণার পর স্পিকারের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে মামলা দায়ের করেন শোভনদেব চট্টোপাধ্যায়। সেই মামলার শুনানি শেষ। রায়দান স্থগিত রাখলেন বিচারপতি কৃষ্ণা রাও।
- পুরসভার নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুকে জিজ্ঞাসাবাদ করল সিবিআই। বর্তমানে সুজিত প্রেসিডেন্সি জেলে রয়েছেন। শনিবার সেখানে গিয়েই সিবিআই আধিকারিকেরা তাঁর সঙ্গে কথা বলেছেন।
- মহিলা এক সাব ইনস্পেক্টরের গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত দেহ উদ্ধার হলো ওডিশায়। পুলিশ জানায়, শনিবার গঞ্জাম জেলায় পুরুষোত্তমপুর থানা চত্বরের আবাসন থেকে প্রভাসিনী সাধু নামে ওই মহিলা অফিসারের দেহ উদ্ধার হয়। ওই অফিসার পুরুষোত্তমপুর থানায় গত এক বছর ধরে কর্মরত ছিলেন।
- রক্ষণাবেক্ষণ ও মেরামতির কাজ চলবে। তাই আগামী কাল, রবিবার ১৬ ঘণ্টা দ্বিতীয় হুগলি সেতু (বিদ্যাসাগর সেতু) বন্ধ থাকবে। HRBC কর্তৃপক্ষ জানিয়েছেন, সেতু বন্ধ থাকার কারণে আগামী কাল ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকবে। বিকল্প হিসেবে হাওড়া ব্রিজ, নিবেদিতা সেতু দিয়ে যান চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।
- বুনিয়াদপুরে অবস্থিত গঙ্গারামপুর মহকুমা আদালতে চালু হতে চলেছে পৃথক পকসো আদালত। এতদিন অন্যান্য মামলার সঙ্গেই একই এজলাসে পকসো মামলার শুনানি চলত। ফলে মামলার শুনানি ও নিষ্পত্তিতে তৈরি হতো সমস্যা।
- গত যে ফেডারেশনের নির্বাচন হয়, সেই গিল্ডগুলির নির্বাচিত সদস্যরা প্রতিদ্বন্দ্বিতা করবেন আসন্ন নির্বাচনে। একদিনেই হবে নির্বাচন। সভাপতি, সহ সভাপতি, সচিব, সহসচিব, কোষাধ্যক্ষ, এক্সিকিউটিভ কমিটি নির্বাচিত হবে এই নির্বাচনের মাধ্যমে।
- ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান্স অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া – সংস্থার পুরো নাম। পূর্ব ভারতের সংস্থা,তাই অসম ও ওড়িশার সিনে টেকনিশিয়ানরা অংশ নেবেন এই ভোটাভুটিতে। প্রায় ৩ বছর পর নির্বাচনের ভিত্তিতে হবে ফেডারেশনের নতুন সভাপতি নির্বাচন।
- ইরাকের বসরার একটি বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মৃত্যু হয়েছে অন্তত চারজনের। আহত ৩৫ জন।

Be the first to comment