রোজদিন ডেস্ক: দেশব্যাপী বিজেপি র বিরুদ্ধে লড়াই এ আরও বেশি মানুষ ও সংগঠন কে যুক্ত করার আহবান জানিয়েছেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।। এর পাশে অত্যন্ত তাৎপর্য পূর্ণ ভাবে এই লড়াই এ চোর ও চর দের থেকে সাবধান থাকার বার্তা ও দিয়েছেন। শনিবার দলের কর্মী দের সাধারণ সভায় তিনি এই সব বলেন।।
তাঁর অভিযোগ, রাজ্যে পালাবদলের পর থেকে গরিব, প্রান্তিক মানুষের ওপর আক্রমণ শুরু হয়েছে।।তৃণমূলের হাত থেকে মুক্তি পেতে যাঁরা বিজেপি কে ভোট দিয়েছিলেন, তাঁরা এখন বিপদ বুঝতে পারছেন। তৃণমূল কে বিজেপি র স্পেশাল ট্রানজিট ভেহিকল বলেও তীব্র কটাক্ষ করেন সেলিম সাহেব।।
উগ্র দক্ষিণ পন্থার মোকাবিলায় বামপন্থাই একমাত্র পথ বলেন।।
সিপিএম নেতা শ্রীদীপ ভট্টাচার্য বলেন, সোভিয়েত ইউনিয়নের পতনের পর দক্ষিণ পন্থীরা সমাজতন্ত্রের অবসান বলে উৎফুল্ল হয়েছিল। এখন পশ্চিমের বহু দেশে বামপন্থীদের দাবি ঘিরে জোরদার গণ আন্দোলন হচ্ছে।
অন্যদিকে রাজস্থানের পঞ্চায়েত নির্বাচনে বিজেপি র ভরাডুবিতে খুশি প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। একে তিনি বিজেপি র বিদায়ের সূচনা বলে জানান।
সিপি এম নেতা সুজন চক্রবর্তী ও পৃথকভাবে বলেন, বিজেপির এই ভরাডুবি তে প্রমাণিত দেশ আর এই দল কে চায় না।।আগামী লোকসভা নির্বাচনে বিজেপি র বিদায় হবে বলে তিনি দৃঢ় ভাবে জানান।

Be the first to comment