রোজদিন ডেস্ক: আগামী ২৬ নভেম্বর সংবিধান দিবস রাজ্যের সব বিদ্যালয়ে পালন করার নির্দেশিকা জারি করলো পশ্চিম বঙ্গ সমগ্র শিক্ষা মিশন।।এই মর্মে সব জেলায় শিক্ষা আধিকারিক দের চিঠি দেওয়া হয়েছে।
সূত্রের খবর, ওইদিন সকালে প্রার্থনার র সময় সব পড়ুয়া দের সংবিধানের প্রস্তাবনা পাঠের কথা বলা হয়েছে।
দেশের সংবিধান নিয়ে পড়ুয়া দের আর ও সচেতন করার জন্য এই বিষয়ে বিভিন্ন লেখা, পাঠ ইত্যাদিতে ও গুরুত্ব দিতে বলেছে সমগ্র
শিক্ষা মিশন।
শিক্ষা পোর্টাল প্রসঙ্গ : রাজ্যে শিক্ষার এস এম এস পোর্টাল দীর্ঘদিন ধরে অকেজো হয়ে থাকায় শিক্ষক মহল উদ্বিগ্ন।
শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী এই বিষয়ে উদ্বেগ জানিয়ে বলেন, বিকাশ ভবনে বহুবার জানিয়েও কোন ফল হয় নি।।এর জন্য শেষে ম্যানুয়ালি প্রোগ্রেস রিপোর্ট তৈরি করতে হবে বলে তাঁর আশঙ্কা। এই পোর্টাল উন্নত , কার্যকরী করে দ্রুত চালু করার তিনি দাবি করেন।
রাজ্যের প্রাথমিক বিদ্যালয় গুলিতে পঞ্চম শ্রেণি চালু হলেও সেখানে পড়ুয়া দের ধরে রাখা নিয়ে আশঙ্কা ব্যক্ত করেছেন কিংকর অধিকারী।। অভিজ্ঞতা য় দেখা গেছে উপযুক্ত শিক্ষক, পরিকাঠামো র অভাবে অনেক পড়ুয়া ভর্তি হয়েও চলে যায়। তিনি উচ্চ বিদ্যালয় গুলিতে পঞ্চম শ্রেণি তে ভর্তি বন্ধ করে প্রাথমিক বিদ্যালয় গুলিতে পরিকাঠামো উন্নয়নের দাবি জানান।
#

Be the first to comment