- নন্দীগ্রামে মনোনয়ন জমা দিলেন কংগ্রেস প্রার্থী মিলন প্রধান। ছিলেন শুভঙ্কর সরকার, পিসি জোশী, ইশা খান চৌধুরী-সহ দলীয় নেতৃবৃন্দ।
- আজ ১৬ সেপ্টেম্বর বুধবার নন্দীগ্রাম ও রেজিনগর কেন্দ্রের উপনির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন।
- বুধবার সাত সকালে নারকেলডাঙ্গা, নেতাজিনগর-সহ কলকাতার ৬টি ঠিকানায় চলছে ইডির তল্লাশি। সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে
চিটফান্ড জালিয়াতির অভিযোগ রয়েছে। - বারুইপুর এনকাউন্টারের সব নথি সংরক্ষণ করতে হবে। এই সংক্রান্ত এক জনস্বার্থ মামলায় এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।
- রাজ্যের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলিতে বহিরাগতদের প্রবেশ রুখতে জনস্বার্থ মামলার শুনানি আজ কলকাতা হাইকোর্টে।
- পুজো অনুদান পেতে হলে বাধ্যতামূলক ভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে পুজো কমিটিট, জারি নয়া নির্দেশিকা।
- আরও উন্নত হবে রাজ্যের ১৯৪ কিমি রাস্তা, বাংলার ৬ সড়ক প্রকল্পে ১,০৪২ কোটি টাকা অনুমোদন দিল কেন্দ্রীয় সরকার।
- এই প্রকল্পে দুই বঙ্গ এবং জঙ্গলমহলের একাধিক সড়কের সম্প্রসারণ, ও পরিকাঠামো উন্নয়ন হবে। রাস্তা চওড়া করার পাশাপাশি সেতু, কালভার্ট, নিকাশি ব্যবস্থা তৈরি হবে।
- কেন্দ্রের এই অনুমোদনকে স্বাগত জানিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী এবং সড়ক পরিবহণ মন্ত্রককে সমাজ মাধ্যমে ধন্যবাদ জানিয়েছেন।
- ঘাসফুল কার, এই প্রশ্ন এখনও ঝুলে নির্বাচন কমিশনে। দুই শিবিরের নথি জমা দেওয়ার সময়সীমা শেষ হচ্ছে আজ দুপুর তিনটেয়। প্রয়োজনে ফের হতে পারে শুনানি।
- ক্যামাক স্ট্রিটের অফিস খালি করতে হবে বলে দমকল যে নোটিস দিয়েছিল, তা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। আগে এই নোটিসের উপর অন্তর্বর্তিকালীন স্থগিতাদেশ দিয়েছিল আদালত।
- আমি এখনও শেষ হয়ে যাইনি’, আমেরিকা থেকে চোখের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে বার্তা দিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Be the first to comment