- জন্মদিনে সদ্য প্রয়াত সঙ্গীত শিল্পী জুবিন গর্গকে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
- আজ ১৮ নভেম্বর দেশের স্বাধীনতা সংগ্রামের বীর শহিদ বিপ্লবী বটুকেশ্বর দত্তের জন্মদিন। এই উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় তাঁকে শ্রদ্ধা জানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
- আজ থেকে শুরু হল এসএসসি-র একাদশ, দ্বাদশের শিক্ষক নিয়োগের ইন্টারভিউ ও ডকুমেন্ট ভেরিফিকেশন পর্ব। চলবে ৩ ডিসেম্বর পর্যন্ত।
- গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করলেন গড়িয়া ঢালাই ব্রিজ এলাকার বাসিন্দা এক মহিলা। নাম যমুনা মণ্ডল (৬৫)। নেপথ্যে কি এসআইআর আতঙ্ক, উঠছে প্রশ্ন।
- এসআইআর-এর প্রচারে ভিডিও বা রিলস বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করুন। পছন্দ হলে বাছাই করা রিলসগুলিকে পুরস্কৃত করা হবে, ঘোষণা নির্বাচন কমিশনের।
- মঙ্গলবার সকালে ইডেনে একদফা অনুশীলন সারল টিম ইন্ডিয়া। নতুনদের দিকে কড়া নজর কোচ গম্ভীরের।
- নেতৃত্বে কি ঋষভ পন্থ? গুয়াহাটিতে ভারত-দক্ষিণ আফ্রিকা চলতি সিরিজের পরের টেস্টে খুব সম্ভবত থাকছেন না অসুস্থ অধিনায়ক শুভমন গিল। সেক্ষেত্রে নেতৃত্বে দেখা যেগে পারে গিলের ডেপুটি ঋষভকে।
- মঙ্গলবার সাত সকালে ফের ব্লু লাইনে বিভ্রাট। দক্ষিণেশ্বর থেকে দমদম স্টেশনের মধ্যে দেরিতে চলছে ট্রেন। বরানগর স্টেশনে দীর্ঘ সময় দাঁড়িয়ে রইল মেট্রো। অফিস টাইমে চরম ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা।
- বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার হল এক বৃদ্ধের পচাগলা দেহ। সোমবার বিকেলে আগরপাড়ার নর্থ স্টেশন রোড এলাকার ঘটনা। মৃতের নাম প্রশান্ত দত্ত। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
- হালকা শিরশিরানি থেকে কিছুটা ছন্দপতন। বঙ্গে তাপমাত্রার পারদ ফের উর্ধ্বমুখী। বাতাসে যেটুকু শীতভাব ছিল চলতি সপ্তাহ থেকে তা উধাও। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আপাতত কলকাতার তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। যা সোমবার ছিল ১৭ ডিগ্রি। আগামী ২৪ ঘণ্টা এমনই চলবে।
- বিশ্বব্যাপী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা নিয়ে তোলপাড়ের মধ্যে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস জানালেন, কেউ আইনের উর্ধ্বে নয়। দীর্ঘদিন ধরে দেশে গণতন্ত্রের ওপর নিপীড়ন চলেছিল। ট্রাইবুনালের এই রায়ে গত বছরের আন্দোলনে ক্ষতিগ্রস্ত।মানুষ ও তাঁদের পরিবার ন্যায়বিচার পেয়েছে।
- বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে ওই দেশে প্রত্যর্পণের দাবি জানালেও ভারত সরকার নিজেদের অবস্থান থেকে সরছে না।ভারতের প্রাক্তন কূটনীতিক বীণা সিক্রি জানিয়েছেন, বাংলাদেশ ফের মেরুকরণের রাজনীতির দিকে যাচ্ছে। পড়শি দেশের বর্তমান পরিস্থিতি এর সুরক্ষা, স্থিতিশীলতার জন্য শুভ লক্ষ্মণ নয়। ২০০৩ থেকে ২০০৬ অবধি বাংলাদেশে কূটনীতিকের গুরু দায়িত্ব সামলেছেন তিনি।

Be the first to comment