- রাজ্যে অনুপ্রবেশ নিয়ে আগামী ৭ জুলাই দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের উচ্চপর্যায়ের বৈঠক।
- বৈঠকে রাজ্যের তরফে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ছাড়াও উপস্থিত থাকবেন মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও উচ্চপদস্থ আধিকারিকরা।
- রাজ্যে আসছেন লোকসভার স্পিকার ওম বিড়লা। আগামীকাল সকালে নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে নবনির্বাচিত বিধায়কদের দু’দিনের প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করবেন তিনি।
- এই অনুষ্ঠানে যোগ দিতে ওম বিড়লা ছাড়াও আসছেন একাধিক রাজ্যের স্পিকার ও একঝাঁক কেন্দ্রীয় মন্ত্রী।
- আগামী ৬ জুলাই ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন। এই উপলক্ষে একাধিক কর্মসূচি রয়েছে রাজ্য সরকারের। সেখানে অংশ নিতে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
- আয় বহির্ভূত সম্পত্তি, তোলাবাজি, হুমকি-সহ একাধিক অভিযোগে ধৃত তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তীকে বৃহস্পতিবার সকালে আনা হল বাগুইআটি থানায়।
- দেবরাজের গ্রেফতারির এলাকায় উল্লাস। রীতিমতো পটকা ফাটিয়ে মেতে উঠলেন স্থানীয় বাসিন্দারা।
- পুলিশের পর ইডির নজরে দেবরাজ চক্রবর্তী ও তাঁর স্ত্রী অদিতি মুনসির অবৈধ সম্পত্তি।
- বৃহস্পতিবার সকালে ক্যানিংয়ে চলল বুলডোজার। ভেঙে গুড়িয়ে দেওয়া হল তৃণমূল নেতা সওকত মোল্লার ছেলের বেআইনি ক্যাফে।
- বেঙ্গালুরুতে পাথর খাদানে ধস, নিহত সাত শ্রমিক, আরও আহতের আশঙ্কা।
- এসআইআর-এ বাদ পড়াদের জন্য রেশন, অন্নপূর্ণা যোজনা-সহ বন্ধ হল একাধিক সরকারি সুবিধা, প্রতিবাদে কলকাতা হাইকোর্টে দায়ের হল মামলা।
- যানজট এড়িয়ে কালীঘাট থেকে দক্ষিণেশ্বর পৌঁছে যাওয়া যাবে ট্রামে। পরিকল্পনার কথা জানালেন পরিবহণমন্ত্রী অর্জুন সিং।

Be the first to comment