আরো ১২

Spread the love
  1. আজ তৃণমূলনেত্রীর তিনটি কর্মসূচি। চৌরঙ্গি ও যাদবপুরে জনসভার পর ভবানীপুরে পদযাত্রা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
  2. আজ একটি প্রচার কর্মসূচি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সন্ধে মেটিয়াবুরুজে করবেন জনসভা।
  3. ভয় থেকে মুক্তি পেতে বিপুল সংখ্যায় বিজেপিকে ভোট দিচ্ছে সাধারণ মানুষ।কৃষ্ণনগরের সভায় বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
  4. বাংলায় প্রথম দফার ভোট উৎসবে অংশ নিতে আহবান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ সমাজ মাধ্যমে বাংলায় তিনি এই আহবান জানান।
  5. ২৫ এপ্রিল পশ্চিমবঙ্গে রাহুল গান্ধী, করবেন তিনটি জনসভা। একটি শহিদ মিনার ময়দানে।
  6. পশ্চিমবঙ্গের ১৬ জেলার ১৫২ আসনে চলছে ভোটগ্রহণ। বেলা পর্যন্ত বড় কোনও অশান্তির খবর নেই।
  7. বেলা ১১টা পর্যন্ত ভোটদানের হার ৪১ শতাংশেরও বেশি।
  8. ভোটগ্রহণ চলা পর্যন্ত নিজের কেন্দ্রের বাইরে যেতে পারবেন না প্রার্থী, নির্দেশ কমিশনের।
  9. ভোটের বাংলায় প্রথম মৃত্যু এক বৃদ্ধার। নাম ইসরাতন বিবি। কেশপুরের ঘটনা। ভোট দিয়ে বেরিয়েই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর।
  10. ভোটের দিন বেলা বাড়তে মুর্শিদাবাদের নওদায় উত্তেজনা। আম জনতা পার্টির হুমায়ুন কবীরের গাড়ি ঘিরে টিএমসির বিক্ষোভ।
  11. উত্তরবঙ্গের কোচবিহারে মাথাভাঙায় বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিককে দেখে  টিএমসি সমর্থকদের শ্লোগান। ঘটনাস্থলে ছিলেন টিএমসি প্রার্থী সাবলু বর্মণ।
  12. মেখলিগঞ্জে ইভিএম খারাপের অভিযোগ নিয়ে উত্তেজনা। সাময়িকভাবে ভোটগ্রহণ স্থগিত থাকায় ক্ষুব্ধ ভোটাররা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*