- ১৫২-এর মধ্যে ১১০ দশ আসন নিশ্চিত, শুক্রবার সকালে সাংবাদিক বৈঠকে দাবি অমিত শাহের।
- ৫ মে-র পর অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ বিজেপির শাসনে আসবে, পদ্মফুল ফুটবে। পশ্চিমের মত ভারতের পূর্ব দিক, উত্তর-পূর্ব দিকে উন্নয়ন ও আরও দ্রুত গতিতে হবে, বললেন শাহ।
- নির্বাচনে জিতে আসার পর অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা এবং তাদের থেকে বাংলাকে মুক্ত করাই হবে প্রধান কাজ, বললেন অমিত শাহ।
- আজও নির্বাচনী প্রচারে ক্লান্তিহীন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তাঁর পাঁচটি কর্মসূচি। হাওড়া ময়দানে জনসভা দিয়ে শুরু করে, কলকাতা বন্দর ও নিজের ভবানীপুর কেন্দ্রে রয়েছে দুটি জনসভা এবং দুটি পদযাত্রা।
- আজ শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রয়েছে তিনটি কর্মসূচি। জগতবল্লভপুর, ক্যানিংয়ে জনসভার পর ডায়মন্ড হারবারে করবেন রোড শো।
- শুক্রবার সাত সকালে কলকাতায় গঙ্গাবক্ষে নৌকা ভ্রমণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
- গঙ্গা ভ্রমণের পর সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করলেন মুগ্ধতা।
- শুক্রবার পানিহাটি ও বারুইপুরে দুটি জনসভা করবেন প্রধানমন্ত্রী।
- তৃণমূল কংগ্রেসের সমর্থনে রাজ্যে প্রচারে আসছেন অরবিন্দ কেজরিওয়াল।
- রাজ্যের প্রথম দফায় ভোট পড়ল ৯২.৭১ শতাংশ, ভাঙল অতীতের সব রেকর্ড
- ১৫২টি কেন্দ্রের কোথাও কোনও রিপোলিংয়ের আবেদন নেই, কমিশনের কাছে।
- আজ কলকাতা-সহ দক্ষিণ বঙ্গে কালবৈশাখীর আশঙ্কা, জানাল আবহাওয়া দফতর।

Be the first to comment