- দু’দিন ওঠার পর ফের নামল কলকাতার পারদ। সোমবার এক ধাক্কায় দু’ডিগ্রি নেমে গেল শহরের তাপমাত্রা।আগামী কয়েকদিনে ফের হাড়কাঁপানো ঠান্ডার আশঙ্কা, জানাল হাওয়া অফিস।
- সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৭ ডিগ্রি কম। রবিবার শহরের তাপমাত্রা ১৫ ডিগ্রির কাছাকাছি ছিল। সর্বনিম্ন তাপমাত্রা হয়েছিল ১৪.৯, স্বাভাবিকের চেয়ে বেশি।
- আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। সমাজ মাধ্যমে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর সুস্বাস্থ্যের কামনা করলেন।
- আজ সোমবার দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মুড়িগঙ্গা নদীর উপর তৈরি হতে চলেছে গঙ্গাসাগর সেতু। শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী।
- সোমবার গঙ্গাসাগরে মেলার প্রস্তুতি পরিদর্শন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রয়েছে বৈঠক। তারপর শিলান্যাস।
- এই সেতু তৈরি হলে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ থেকে কচুবেড়িয়া হয়ে যাবে কয়েক মিনিটের পথ। গঙ্গাসাগরে যাওয়া পূণ্যার্থী, পর্যটকদের যাতায়াতের ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে।
- এসআইআর প্রক্রিয়া শেষ হলেই ভোটের দিনক্ষণ ঘোষণা হতে পারে বলে জল্পনা বাড়ছে।এরই মধ্যে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালকে দিল্লিতে ডেকেছে জাতীয় নির্বাচন কমিশন।
- আসন্ন বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে আজ সোমবার।বৈঠকে বসছে কমিশন।
- সস্ত্রীক মাদুরোেকে আজ কোর্টে তোলা হতে পারে।
- মুক্তি পেলেন না ওমর খালিদের। সোমবার সুপ্রিম কোর্ট উমর খালিদ, সার্জিল ইমামের জামিনের আবেদন খারিজ করে দিল। ২০২০ সালে দিল্লি দাঙ্গার সময় বৃহত্তর চক্রান্তের সঙ্গে যুক্ত থাকার প্রমাণ রয়েছে, এই যুক্তিতেই জামিন খারিজ করে শীর্ষ আদালত।
- পার্ক সার্কাসে লোহাপুলের পাশে পুরনো।বাড়ির একাংশ ভেঙে ঘুমের মধ্যেই প্রাণ গেল এক বৃদ্ধার। আহত হয়েছেন বৃদ্ধার ভাই ও এক শিশু।
- মকর সংক্রান্তির পর ১৬ জানুয়ারি উত্তরবঙ্গে মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Be the first to comment