আরো ১২

Spread the love
  1. রাজ্য জুড়ে পালিত হচ্ছে ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী।
  2. এই উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে শ্যামাপ্রসাদকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্মরণ করলেন তাঁর অবদান।
  3. রাজ্য বিজেপির সদর দফতর মুরলীধর সেন লেনে শ্যামাপ্রসাদের মূর্তিতে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপর মুখ্যমন্ত্রী ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশন স্কুলে যান। স্কুলের সংস্কারে ২৫ লক্ষ টাকা দেওয়ার ঘোষণা করেন তিনি।
  4. তিনি বলেন, পশ্চিমবঙ্গের পাঠ্য পুস্তকে শ্যামাপ্রসাদ মুখার্জির যে ভূমিকা ছিল তা আগামী শিক্ষাবর্ষ থেকে চালু হবে। বাম-তৃণমূল শ্যামাপ্রসাদকে ভুলিয়ে দিতে চেয়েছিল, তা হবে না।
  5. কলকাতা বিশ্ববিদ্যালয়েও মহা সমারোহে পালিত হল সংস্থার প্রাক্তন উপাচার্য শ্যামাপ্রসাদের জন্মদিবস।
  6. শ্যামাপ্রসাদের জন্মজয়ন্তীতে অংশ নিতে একটু পরেই শহরে পা রাখবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
  7. বারুইপুর ধর্ষণ ও খুনের ঘটনায় এখনও পর্যন্ত ধৃত দুই, আটক তিন, পরিস্থিতি এখনও থমথমে।
  8. মমতা ছাড়াই বারুইপুরে তৃণমূলের প্রতিনিধি দল। রয়েছেন বিমান বন্দ্যোপাধ্যায়, দোলা সেনরা।
  9. তৃণমূল কার? আজই ফয়সালা নির্বাচন কমিশনে? তুঙ্গে কৌতুহল
  10. আজ নির্বাচন কমিশনে নথি জমা দেবে কালীঘাট ও ঋতব্রত শিবির। টানটান উত্তেজনা দলের অন্দরে।
  11. নরওয়ের কাছে হেরে চলতি বিশ্বকাপ থেকে বিদায় নিল ব্রাজিল।
  12. দশ জনে খেলেও মেক্সিকোর বিরুদ্ধে রূদ্ধশ্বাস জয় ইংল্যান্ডের। শেষ আটে নরওয়ের সামনে হ্যারি কেনরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*