- ঘটনার পুনর্নির্মাণের সময় পুলিশের গুলিতে মৃত্যু বারুইপুর ধর্ষণ-কাণ্ডের অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের। অভিযোগ, ঘটনার পুনর্নিমাণের সময় পুলিশের বন্দুক কেড়ে নিয়ে গুলি চালিয়ে পালানোর চেষ্টা করে সে, তখনই পুলিশি এনকাউন্টারে মৃত্যু হয় অভিযুক্তের।এই অভিযুক্তকেই নির্যাতিতার সঙ্গে দেখা গিয়েছিল সিসিটিভি ফুটেজে।
- বুধবার সকালে এনকাউন্টারের খবর পেয়ে বারুইপুরের নির্যাতিতার বাবা জানিয়ে দিলেন, পুলিশের উপর আস্থা রয়েছে। সরকারের উপর ভরসা ও আস্থা রয়েছে। মুখ্যমন্ত্রী গতকাল যে কথা দিয়েছেন, সেই মতো কাজ চালিয়ে যাচ্ছেন। আমরা খুব খুশি, মুখ্যমন্ত্রীর উপর পূর্ণ ভরসা আছে আমাদের।
- খুব ভালো হয়েছে। ছেলের মৃত্যুর খবর পুলিশের কাছ থেকে পেয়ে প্রতিক্রিয়া মৃতের মায়ের। বললেন, এই মৃত্যুতে দুঃখিত নন, তিনি মৃতদেহ আনতে হাসপাতালেও যাবেন না।
- গণপিটুনিতে নিহত যুবকের পরিবারের সঙ্গে মুখ্যমন্ত্রী দেখা করার পর বড় সিদ্ধান্ত নিল বারুইপুর জেলা পুলিশ। গণপিটুনিতে নিহত যুবকের পরিবারের নিরাপত্তায় ২৪ ঘণ্টার পুলিশি পাহারার ব্যবস্থা।
- হাইকোর্টের অনুমতি পেয়ে আজ বুধবার কলকাতার রাজপথে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের ছাত্র-যুবদের মিছিল।
- মিছিলের অনুমতি দিলেও বেশ কিছু শর্ত বেঁধে দিয়েছে কলকাতা হাইকোর্ট। বালিগঞ্জ ফাঁড়ি থেকে শুরু করে হাজরা মোড়ে গিয়ে শেষ করতে হবে মিছিল।
যে রাস্তা দিয়ে মিছিল যাবে, তার একটি লেন খোলা রাখতে হবে। - দুপুর আড়াইটে থেকে বিকেল সাড়ে ৪টে পর্যন্ত মিছিল হবে। এক হাজার জনের বেশি মানুষ মিছিলে যোগ দিতে পারবেন না, শর্ত আদালতের।
- গাড়িতে ডিম ছোঁড়া নিয়ে উচ্চ আদালতে অভিযোগ বামনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের, মামলার অনুমতি বিচারপতির।
- সোদপুরে প্রকাশ্য রাস্তায় স্ত্রীকে কুপিয়ে খুন, পরে আত্মহত্যার চেষ্টা স্বামীর।
- তৃণমূলের হাতছাড়া হতে চলেছে আরও এক কর্পোরেশন, অনুগামীদের নিয়ে ঋতব্রতর সঙ্গে দেখা করলেন আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়।
- রূদ্ধশ্বাস ম্যাচে ৩-২ গোলে ইজিপ্টকে হারিয়ে বিশ্বকাপের শেষ আটে আর্জেন্টিনা।
- কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে শেষ আটে আর্জেন্টিনার মুখোমুখি সুইজারল্যান্ড

Be the first to comment