আরও ১২

Spread the love
  1. কারো মা-কে গালি দেওয়া আমাদের সংস্কার নয়। বললেন আরজেডি নেতা তেজস্বী যাদব। প্রধানমন্ত্রীর মা-কে গালি দেওয়া নিয়ে বিজেপির অভিযোগের পরিপ্রেক্ষিতে কথা বলেন তিনি।
  2. উত্তরপ্রদেশের আগ্রায় এক ব্যক্তি হাসপাতালে এসেছিলেন স্কুটি করে তিনি যখন ডাক্তার দেখাচ্ছিলেন তখন তার স্কুটি হাওয়া। পুলিশ এখনো কোনো খোঁজ পায়নি দুই চোরের।
  3. ডোডাতে ভারী বর্ষার জন্য চেনাবের জল বিপদসীমার ওপরে।
  4. মুখ্যমন্ত্রীর দেওয়া বেনারসি শাড়ি পরে বিয়ে করলেন রূপশ্রী মিতা
  5. গ্রামে গ্রামে মাছ বিক্রি করেন করেন মিতার বাবা। মা বাড়িতে থাকেন। অভাবের সংসারে খাওয়া-দাওয়াটুকু ছাড়া আর কিছুরই সংস্থান নেই। তাই কলেজছুট মিতার বিয়ে ঠিক হয়। রূপশ্রী প্রকল্প পায় মিতা মাঝি। ছাব্বিশে আগস্ট বর্ধমান-এ সরকারি সভায় মিতা ও তার হবু স্বামীর হাতে, রূপশ্রীর ২৫ হাজার টাকা ধুতি পাঞ্জাবি ও একটি বেনারসি শাড়ি তুলে দেন মুখ্যমন্ত্রী। লাল বেনারসির নকশার মতো নতুন জীবনের স্বপ্ন বুনে ভবিষ্যতে পাড়ি দিল মিতা।
  6. ভাষা সন্ত্রাস নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বিধানসভায় বক্তব্য রাখবেন।
  7. স্বাস্থ্য বীমা ও জীবনবীমাতে জিএসটি মুকুব। ১২% ও ২৮% স্ল্যাব তুলে দিয়ে নতুন তিনটে স্ল্যাব ৫%, ১৮%, ৪০% করা হয়েছে।
  8. থানায় অত্যাধুনিক প্রযুক্তির সিসি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নিল রাজ্য পুলিশ।
  9. ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে ধর্মতলায় ডরিনা ক্রসিং এ চলছে তৃণমূলের অবস্থান প্রতিবাদ কর্মসূচি।
  10. ৫ সেপ্টেম্বর তৃণমূল মহিলা কংগ্রেস, ৬ সেপ্টেম্বর সংখ্যালঘু সেল, ৭ সেপ্টেম্বর পিএইচএ ৮ সেপ্টেম্বর যুব তৃণমূল এইভাবে ১৬ই সেপ্টেম্বর পর্যন্ত মাইক ব্যবহার না করে অবস্থান প্রতিবাদ চলবে। উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য নেত্রী নির্দেশে মাইক ব্যবহার করা যাবে না।
  11. পুজোয় বনবস্তির শিশুদের জন্য বিশেষ উদ্যোগ বনদপ্তরের। ছোটদের শহরে নিয়ে গিয়ে পুজোর আনন্দ উপভোগ করানোর সুযোগ দিচ্ছে বনদপ্তর। অরণ্যের অন্ধকার থেকে যেন আলো ঝলমলে ভবিষ্যতে পাড়ি জমাবে কচিকাঁচারা।
  12. আজ মুখ্যমন্ত্রীর হাত থেকে শিক্ষারত্ন পুরস্কার নেবেন পূর্ব মেদিনীপুরের দুই কৃতি শিক্ষক সুপ্রতিম মান্না ও আব্দুস সাত্তার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*