আরও ১২

Spread the love
  1. আজ মহাষষ্ঠী, মায়ের বোধন, বাংলা জুড়ে উৎসবের মেজাজ, মণ্ডপে মণ্ডপে দর্শনার্থীদের ভিড়।
  2. শুক্রবার মহাষষ্ঠীর ভোরে কল্যাণী এক্সপ্রেসওয়ের মোহনপুর মোড়ের কাছে ভয়াবহ দুর্ঘটনায় তিনজনের মৃত্যু, আহত দু’জন। ঘটনার তদন্তে পুলিশ।
  3. মার্কিন মুলুকে ফের স্কুলে বন্দুকবাজের হামলা। ওরেগনে এক কিশোর বন্দুকবাজের গুলিতে তিন পড়ুয়া ও এক শিক্ষক-সহ চারজন মর্মান্তিক ভাবে প্রাণ হারালেন। আহত আরও দুই।
  4. ঘটনাস্থল থেকে আক্রমণকারী কিশোরের দেহও মিলেছে। তবে তার কীভাবে মৃত্যু, জানা যায়নি। পুলিশ তদন্তে নেমেছে। ওই কিশোরের বয়স ষোলোর আশপাশে।
  5. প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে এবিভিপির পোস্টারে আপত্তিকর শব্দ, অভিযোগে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর।
  6. তৃণমূলের নাম ও প্রতীক কার? আগামী ৩০ অক্টোবর দুপুর তিনটেয় শুনানি ডাকল নির্বাচন কমিশন।
  7. ওইদিন দিল্লিতে কমিশনের সদর দফতরে তৃণমূলের যুযুধান দুই শিবিরকে নিয়ে একসঙ্গে চলবে শুনানি, জানাল কমিশন।
  8. চিটফান্ড রোজভ্যালির প্রতারিতদের টাকা নয়া পোর্টাল অ্যাসেটস ডিসপোজাল কমিটির। ৬ মাসে ৪৯২ কোটি টাকা ফেরানো হবে।
  9. এসআরএফটিআই-এ সাম্প্রতিক গোলমালের জেরে ৬ পড়ুয়াকে বহিষ্কার করলেন কর্তৃপক্ষ।
  10. ফের পুলিশ হেফাজতে যুবকের মৃত্যুতে বৃহস্পতিবার রাত থেকে উত্তাল বীরভূমের দুবরাজপুর। মৃতের নাম বরজাহান শাহ ( ৩৫)।
  11. চোর সন্দেহে থানায় এনে তাঁর ওপর অকথ্য অত্যাচার করা হয়, তাতেই মৃত্যু, অভিযোগ পরিবারের।
  12. ষষ্ঠীর সকালে রেল বিভ্রাট। হাওড়া-বর্ধমান কর্ড লাইনে কামারকুণ্ডু স্টেশনে তুমুল যাত্রী বিক্ষোভ। প্রায় এক ঘন্টা দাড়িয়ে রইল আপ হাওড়া-গয়া বন্দে ভারত এক্সপ্রেস।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*