আরও ১২

Spread the love
  1. নিউটাউনে শিলান্যাস হল আদানি গোষ্ঠীর প্রস্তাবিত হাসপাতালের। ছিলেন মুখ্যমন্ত্রী ও সস্ত্রীক গৌতম আদানি।
  2. গৌতম আদানি বাংলার উন্নয়নে বিশেষ আগ্রহী। বাংলার পুনর্গঠনে আদানি গোষ্ঠী বাংলায় বিনিয়োগ করতে চায়। নিউটাউনে এমন হাসপাতাল হবে, যেখানে গরিবদের জন্য ১০০০ টি বেড ফ্রি থাকবে, সেখানে বিনা পয়সায় চিকিৎসা মিলবে। আজ বাংলার জন্য ঐতিহাসিক দিন, বললেন মুখ্যমন্ত্রী।
  3. সকালে এসে কালীঘাটে মায়ের পুজো দিলেন সস্ত্রীক গৌতম আদানি।
  4. এদিন দুপুরে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলিপুরে সৌজন্য বৈঠক রয়েছে শিল্পপতি গৌতম আদানির।
  5. বৃহস্পতিবার ভোরবেলা দিল্লির কাছে গ্রেটার নয়ডায় যমুনা এক্সপ্রেসওয়েতে চলন্ত স্লিপার বাসে আগুন, জীবন্ত পুড়ে মৃত্যু ৯ বাস যাত্রীর, আহত একাধিক।
  6. উদ্ধার কাজে পুলিশ ও দমকল, মৃতদের পরিবারকে সমবেদনা মুখ্যমন্ত্রী আদিত্যনাথের, কীভাবে আগুন, জানতে শুরু তদন্ত।
  7. দলের নাম ও প্রতীক ফ্রিজ করার কমিশনের সিদ্ধান্ত অবৈধ, আজ বৃহস্পতিবার মমতার আবেদনের শুনানি সুপ্রিম কোর্টে।
  8. আইএসএফের খাম ঋতব্রত তৃণমূলকে, এই নিয়ে মামলায় কমিশনের কড়া সমালোচনা করল কলকাতা হাইকোর্ট।
  9. তথ্য, প্রমাণ ছাড়া জনস্বার্থ মামলা দায়ের করলে ১০ লক্ষ টাকা জরিমানার হুঁশিয়ারি কলকাতা হাইকোর্টের।
  10. টানা দু’মাস বেতন নেই, পুজোর মুখে বিপাকে কলকাতা পুরসভার কয়েক হাজার ঠিকাকর্মী ও তাদের পরিবার।
  11. গভীর নিম্নচাপের প্রভাব, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ৬ জেলায় বৃহস্পতিবার সকাল থেকে চলছে বৃষ্টি।
  12. প্রার্থী মিলন প্রধান এই মুহূর্তে জেলে। এই অবস্থায় শুক্রবার নন্দীগ্রাম বাজার থেকে মেয়েকে সঙ্গে নিয়ে মিলন প্রধানের হয়ে প্রচারে নামতে চলেছেন তাঁর স্ত্রী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*