রোজদিন ডেস্ক: বর্ধমানের কুমারডিহি তে ই সি এলের খনিতে আটকে পড়েছেন ১২ জন শ্রমিক। যা নিয়ে মুখ্যমন্ত্রী সহ বিভিন্ন মহলে উদ্বেগ ছড়িয়েছে। ই সি এল কর্তৃপক্ষ শ্রমিক দের উদ্ধারের প্রয়াস নিয়েছেন।। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে তাঁদের কথা হয়েছে। আটকে পড়া শ্রমিক দের উদ্ধারে সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে মুখ্যমন্ত্রী জানান।।
সূত্রের খবর, খনিতে থাকা লিফটে যান্ত্রিক ত্রুটির জন্য এই সমস্যা। যা নিয়ে ক্ষুব্ধ শ্রমিক মহল। তাঁদের দাবি, এই ধরনের সনস্যা প্রায় ই হয়। কর্তৃপক্ষ উদাসীন।
ই সি এল কর্তৃপক্ষ যথারীতি এই অভিযোগ অস্বীকার করেছেন।
আটকে পড়া শ্রমিকদের সঙ্গে যোগাযোগ করা গেছে। তাঁদের জল ও খাবার দেওয়া গেছে বলে বিজেপি বিধায়ক জিতেন্দ্র তেওয়ারির দাবি।
আটকে পড়া শ্রমিক দের পরিবার চরম উৎকন্ঠিত হয়ে আছেন।

Be the first to comment