পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. শান্তিনিকেতনে দুষ্কৃতীর গুলিতে জখম হয়েছিলেন কনস্টেবল বিশ্বজিৎ দাস। বোলপুরের লায়েক বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অপরাধীকে ধরতে গিয়ে গুলিবিদ্ধ হন তিনি। সেই ঘটনায় অন্যতম অভিযুক্ত রতন শেখ পুলিশের এনকাউন্টারে মারা গিয়েছে বলে খবর।
  2. মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘পুলিশকে গুলি করার চেষ্টা করেছিল। পুলিশকে গুলি করতে এলে পুলিশ কি বাতাসা খাওয়াবে?’ অপরাধীদের রাজ্যে কোনও জায়গা নেই বলে জানান তিনি।
  3. আগামী বাজেটে লোকপ্রসার শিল্পীদের ভাতা বাড়ানো হবে বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
  4. রবিবার ঝাড়গ্রামে একটি কর্মসূচিতে যোগ দেন মুখ্যমন্ত্রী। সেখানে একগুচ্ছ ঘোষণা করেছেন। প্রতিশ্রুতি দিয়েছেন, ঝাড়গ্রামে আগামী একটিও কাঁচা বাড়ি, টিনের বাড়ি, টালির বাড়ি থাকবে না। পাশাপাশি ঝাড়গ্রামে আদিবাসী বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হবে। শিক্ষিত বেকার যুবক-যুবতীরা যাতে চাকরি পান, সেই ব্যবস্থাও করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
  5. রাজনীতি থেকে অবসরের জল্পনা ওড়ালেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি। তিনি বলেন, ‘আমি কাজ করে যাব।’ এই ধরনের খবরকে ‘ভুয়ো’ বলেও উড়িয়ে দেন নীতিন।
  6. বড়বাজারের গুরুদ্বারে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার সকাল সাড়ে ১১টা নাগাদ গুরুদ্বারে হাজির হন তিনি। সেখানে প্রার্থনা করেন তিনি। পরে শিখ সম্প্রদায়ের মানুষদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতেও দেখা যায় তাঁকে।
  7. স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহারের প্রতিবাদ করেছিলেন। তার জেরেই বিজেপি কর্মী অরূপ সাহাকে (৪৯) ব্যাপক মারধরের অভিযোগ উঠল। পরে হাসপাতালে মৃত্যু হয় তাঁর। রবিবার ভোরে পানিহাটির এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
  8. এই ঘটনায় মুখ্যমন্ত্রীর কাছে হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন পানিহাটির বিধায়ক রত্না দেবনাথ।
  9. মহিষাদলে পুলিশের নজর এড়িয়ে পলাতক অভিযুক্ত। রবিবার সকালে তাঁকে বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে মেডিক্যাল করাতে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময়েই আচমকা চম্পট দেন অভিযুক্ত।
  10. বসিরহাট পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের প্রচুর মানুষ জন্ডিস রোগের আক্রান্ত হয়েছেন বলে খবর। ইতিমধ্যেই একই এলাকার ১৭ জন আক্রান্ত, ১১ জন সাসপেক্টেড বলে জানা গিয়েছে। পানীয় জলের কারণেই জন্ডিস আক্রান্ত হচ্ছেন অনেকে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে।
  11. প্রলোভন দেখিয়ে ও প্রতিশ্রুতি দিয়ে গোপনে বিয়ে, তারপর একের পর এক ভ্রূণ নষ্ট করা হয়েছে। তৃণমূল নেতার বিরুদ্ধে এমনই অভিযোগ সামনে এল। প্রতিবাদ করায় যুবতীকে মারধর ও নির্যাতন চালানোর অভিযোগও উঠেছে। ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়েছে থানায়। অভিযোগ, সেই এফআইআর প্রত্যাহারের জন্য চাপ দিচ্ছেন ওই তৃণমূল নেতা ও তাঁর ভাইপো, যিনি পেশায় সিভিক ভলান্টিয়ার।
  12. কালীপুজোর বিসর্জনকে কেন্দ্র করে গন্ডগোলের জেরে যুবক খুনের ঘটনায় মোট ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের বাঁকুড়া জেলা আদালতে পেশ করা হয়। আদালত ৩ জনকেই ১০ দিন পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।
  13. দিল্লিতে বাতাসের মান ‘অতি খারাপ’। রবিবার সকালে এয়ার কোয়ালিটি ইনডেক্স পৌঁছল ৩২৫-এ। বারাপুল্লা, জহরলাল নেহরু স্টেডিয়ামের আশেপাশের অবস্থা শোচনীয়।
  14. পুরুলিয়ার বরাবাজার ব্লকের চন্দনপুর গ্রামে ওই মন্দির নির্মাণের বিরুদ্ধে সরব হয়েছেন বাসিন্দারা। সেই বিতর্কে মন্দির নির্মাণের বিরোধী এক গ্রামবাসীকে হুমকি ও ধাক্কা মেরে ফেলে দেওয়ার অভিযোগে পুলিশ গ্রেপ্তার করল বরাবাজার পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য ও জনস্বাস্থ্য বিভাগের কর্মাধ্যক্ষ তরুণ মাহাতোকে।
  15. রবিবার সাতসকালে নৈহাটির বড় পুকুরে ভেসে ওঠে এক ব্যক্তির দেহ। বিষয়টি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় নৈহাটি থানার পুলিশ। তারাই পুকুর থেকে মৃতদেহটি উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম বাপি দত্ত (৫৮)।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*