পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. অকুতোভয় ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মচ্ছরের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফ্লাই দুবাইয়ের পাইলট একাই লড়েন বিমানের শতাধিক যাত্রীর প্রাণ বাঁচাতে। তাঁর কো-পাইলট হামলা করেছিলেন কুঠার নিয়ে। পরিকল্পনা ছিল বিমানটিকে হাইজ্যাক করে ক্র্যাশ করানোর। কিন্তু এই ভারতীয় পাইলটের লড়াকু মনোভাব ও সাহসিকতার জন্যই রক্ষা পায় শতাধিক প্রাণ।
  2. বক্সার জঙ্গলে বাঘ ছাড়ার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, আগামী দু’মাসে আরও তিনটি বাঘ এখানে ছাড়া হবে।
  3. তিনি আরও জানান, ৩ হাজার একর চিহ্নিত করে ওয়ার্ল্ড ক্লাস ফরেস্ট ডেস্টিনেশন বানানো হবে।
  4. নন্দীগ্রাম বিধানসভার উপনির্বাচনের বিজেপি প্রার্থী হাসিরানি রথের সমর্থনে বিরুলিয়াতে সভা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
  5. মোদী রাজ্যে চালু হল অভিন্ন দেওয়ানি বিধি। উত্তরাখণ্ডের পর গুজরাট। দেশের দ্বিতীয় রাজ্যে চালু হল অভিন্ন দেওয়ানি বিধি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই বিলে স্বাক্ষর করে অনুমোদন দিয়েছেন। ফলে এটি আইনে পরিণত হল। গুজরাট সরকার শীঘ্রই অভিন্ন দেওয়ানি বিধির সমস্ত নিয়ম-কানুন ঘোষণা করবে।
  6. প্রধানমন্ত্রীর দফতরের ভুয়ো আধিকারিক পরিচয় দিয়ে রাজ্য প্রশাসনিক সদর দফতরে ঢুকে তথ্য সংগ্রহের চেষ্টার অভিযোগে দিল্লি থেকে গ্রেপ্তার করা হল আকাঙ্ক্ষা বিদ্যার্থী নামের এক মহিলাকে।
  7. হাওড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে অপহৃত এক ব্যক্তিকে উদ্ধার করল পুলিশ। গতরাতে গোপন সূত্রে খবর পেয়ে লিলুয়া ঝিল রোডের একটি বহুতল থেকে অপহৃত পেয়ারেলালকে নিরাপদে উদ্ধার করা হয়। একই সঙ্গে এই ঘটনায় যুক্ত কুখ্যাত দুষ্কৃতী রাহুল মল্লিকসহ মোট সাতজন অপহরণকারীকে গ্রেফতার করেছে গোলাবাড়ি ও লিলুয়া থানার যৌথ টিম।
  8. ইসিএলের নিউ কেন্দা কোলিয়ারির ৩ নম্বর বাউড়িপাড়ায় একটি মন্দিরের কাছে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় বার এবং সামগ্রিক ভাবে তৃতীয় বার ধস নামায় চরম আতঙ্ক ছড়িয়েছে।
  9. অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না পাওয়াকে কেন্দ্র করে মালদা-নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন একদল মহিলা। শুক্রবার বামনগোলা ব্লকের পাকুয়াহাট ডিগ্রি কলেজে আয়োজিত রাজ্য সরকারের ‘সেবা সেতু অভিযান’ শিবির চলাকালীন এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায়।
  10. হুগলির পোলবার সুগন্ধায় ফাঁকা বাড়িতে চুরি। তদন্তে পোলবা থানার পুলিশ। সুগন্ধা পূর্বপাড়া গ্রামের বাসিন্দা বিষ্টু ধারা বিকেলে চন্দননগরে তাঁর বড় মেয়ের বাড়িতে গিয়েছিলেন সপরিবারে। ছোটো মেয়েও বাড়িতে ছিলেন না। ফাঁকা বাড়ির সুযোগে পাঁচিল টপকে বাড়ির দরজার তালা ভেঙে ভিতরে ঢোকে চোর।
  11. পুরোনো শত্রুতার জেরে পিটিয়ে খুনের অভিযোগ উঠল সোনারপুরে। ঘটনাটি ঘটেছে সোনারপুর থানা এলাকার রাজপুর-সোনারপুর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের কামরাবাদ ফুলের হাট সংলগ্ন আম্বেদকর নগরে। মৃতের নাম গোপাল হালদার।
  12. গার্ডেনরিচ স্টেট জেনারেল হাসপাতালে গিয়ে অশান্তি পাকানো এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্তির অভিযোগ উঠল আইএসএফ-এর তিন কর্মী-সমর্থকের বিরুদ্ধে। এই অভিযোগে তিন জনকে আটক করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু হয়েছে।
  13. শুক্রের সকাল থেকেই বিক্ষোভের আঁচে ফুটছে দিল্লি। সাতসকালে দিল্লিতে যন্তর মন্তর চত্বরে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ জমায়েত করে আম আদমি পার্টি। অনুমতি ছাড়া জমায়েতের কারণে আপ নেতা সৌরভ ভরদ্বাজ-সহ একাধিক কর্মী-সমর্থককে আটক করল দিল্লি পুলিশ।
  14. পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন আপ কর্মী-সমর্থকরা। আটক করা হয়েছে সিপিএম নেতা সৃজন ভট্টাচার্যকেও।শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও পর্যন্ত ১৫০ জন বিক্ষোভকারীকে তুলে নিয়ে গিয়েছে দিল্লি পুলিশ।
  15. উত্তরপ্রদেশের অম্বেডকর নগর জেলায় গোরখপুর লিঙ্ক এক্সপ্রেসওয়েতে শুক্রবার ভোরে ট্রেলার ট্রাকের পিছনে ভলভো বাসের ধাক্কা। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বাসের চার যাত্রীর। গুরুতর জখম ওই বাসেরই অন্য চার যাত্রী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*