পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. বিজয়া দশমীতে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এ প্রসঙ্গে তিনি X হ্যান্ডল পোস্টে লিখেছেন, ‘বিজয়া দশমীর এই শুভক্ষণে বাংলার সকল মা-বোন, ভাই ও বয়োজ্যেষ্ঠদের জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির জয় হোক।’
  2. চোরবাগানের ঘটনায় কড়া মুখ্যমন্ত্রী। যারা সোশ্যাল মিডিয়ায় ভুল বা ভুয়ো তথ্য ছড়াচ্ছেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একইসঙ্গে ওই ঘটনার পর কলকাতা মেডিক্যাল কলেজের যে চিকিৎসকরা সাংবাদিক বৈঠক করেছিলেন, তাদের সম্পর্কেও রিপোর্ট তলব করলেন।
  3. মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “মানুষের ভুলেই চোরবাগানে বিপর্যয়। কার দোষে বিপর্যয় ঘটেছে, তার তদন্ত হচ্ছে।” তাঁরও বক্তব্য, মাইকে বলার দরকার ছিল না, প্যান্ডেল ভেঙে পড়ছে। দড়ি ফেলে চলে যাওয়ার কথা ছিল না।
  4. ধবার সকালে বাবুঘাটে নিরাপত্তা পরিদর্শনে মুখ্যমন্ত্রী। তাঁর সঙ্গে ছিলেন কলকাতার পুলিশ কমিশনার এবং পুর-কমিশনার। মুখ্যমন্ত্রী প্রতিমা নিরঞ্জনের ব্যবস্থা নিয়ে পুলিশকর্তাদের সঙ্গে আলোচনাও করেন। মুখ্যমন্ত্রী বলেন, ‘বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নিরাপত্তার কাজে যুক্ত রয়েছে NDRF। বিসর্জন শেষের পরে সাফাইয়ের কাজও হবে।’
  5. বীরভূমের সিউড়িতে নিজের পাড়ায় দুর্গাপুজোর থিম ভূতের গুহায় ঢুকে ‘ভূতেদের’ সঙ্গে হাত মেলালেন মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। তিনি বলেন, “রাজ্য থেকে ভূত তাড়িয়েছি। ভূত যখন তাড়িয়েছি, ভূতের ভবিষ্যৎকে চিরস্থায়ী করার দায়িত্ব আমার ও আপনাদের।”
  6. আজ বিজয়া দশমী। এ বার উমাকে বিদায় জানানোর পালা। আবার অপেক্ষা এক বছরের। বুধবার সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে শুরু হয়ে গিয়েছে বিসর্জনের প্রস্তুতি। কলকাতা থেকে জেলা সব জায়গার চিত্র একই। কোথাও শুরু হয়ে গিয়েছে বিসর্জন, আবার কোথাও সিঁদুর খেলায় মেতে উঠেছেন সকলে।
  7. রামকৃষ্ণপুর গঙ্গার ঘাটে প্রতিমা নিরঞ্জন। গোটা ব্যবস্থা খতিয়ে দেখতে এলাকায় মন্ত্রী উমেশ রাই। এ বার রাস্তা থেকে গঙ্গা পর্যন্ত ট্রলি রাখা হয়েছে। সেই ট্রলিতে প্রতিমা বসিয়ে সোজা গঙ্গায় নিয়ে গিয়ে নিরঞ্জন করা হচ্ছে।
  8. হুগলির পান্ডুয়ার চৌবাড়ায় নবমীর রাতে উদ্ধার মা ও ছেলের দেহ। বিশেষ ভাবে সক্ষম ছেলে রঞ্জিত মুর্মু বাবার কাছে ঘুগনি-রুটি খাওয়ার আবদার করেছিল। বাবা খাবার এনে বাইরে গেলে মা ডলি মুর্মু ছেলের সঙ্গে তা খান। রাতে ফিরে ঝুলন্ত মা ও বিছানায় ছেলের নিথর দেহ দেখেন বাবা।
  9. বেল-বন্ড ভেঙে জাতীয় পতাকা-সহ যন্তর মন্তর চত্বরে ঢুকে অশান্তির বাধানোর অভিযোগে গ্রেপ্তার করা হয় দুই ককরোচ নেতা সৌরভ ও আশুতোষকে। আইনভঙ্গের কারণে ঠাঁই হয় জেলে। জেল থেকে ছাড়া পেতে হাইকোর্টের দ্বারস্থ হন তাঁরা। এ দিন আদালতের পর্যবেক্ষণ, ‘আপনারা সামনে সারিতে। আপনারা ব্যারিকেড ভাঙলে, আরও অনেকে তা অনুসরণ করবে, তার সম্ভাবনা থাকে। সেখানে এমন লোক থাকতেই পারেন, যিনি আপনাদের নিয়ন্ত্রণে নন।’
  10. বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে করা আর্জি তুলে নিলেন CJP নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা।
  11. ফের স্পিকারের কাছে সময় চাইল এনসিপিআই। ফের দু-সপ্তাহ সময় চাওয়া হয়েছে। আগামী ৩ নভেম্বর পর্যন্ত সময় চেয়েছেন কাকলি ঘোষ দস্তিদার সহ ২০ জন সাংসদ। এর আগে ২০ অক্টোবর পর্যন্ত সময় দিয়েছিলেন স্পিকার।
  12. দিল্লির বায়ুর গুণমান নিয়ে শঙ্কা। GRAP স্টেজ ওয়ান বহাল করল কমিশন অফ এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট।
  13. ভারত সফরে রয়েছেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও। তিনিও জানিয়েছেন, চুক্তি চূড়ান্ত করার প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে। তাঁর কথায়, কয়েকটি বিষয় নিয়ে এখনও সমাধানসূত্র বের করা বাকি রয়েছে।
  14. বিজয়া দশমী ও  দশেরা উপলক্ষে সল্টলেকের সেন্ট্রাল পার্কে আয়োজিত হল এক জাঁকজমকপূর্ণ রাবণ দহন অনুষ্ঠান।
  15.  পরিচালক নীতেশ তিওয়ারির আসন্ন মেগাবাজেট ছবি ‘রামায়ণ’-এ শ্রীরামের চরিত্রে অভিনয় করছেন রণবীর। সেই সূত্র ধরেই এই ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসবে তাঁর সশরীরে উপস্থিতি ছিল রামায়ণ ছবির টিম। উপস্থিত ছিলেন দক্ষিণী তারকা যশ, যাঁকে এই ছবিতে দেখা গিয়েছে রাবণের চরিত্রে। হাজির ছিলেন পরিচালক নীতেশ তিওয়ারি এবং প্রযোজক নমিত মালহোত্রা। এদিন একই মঞ্চে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*