পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. রাজ্যে দমকল বিভাগকে আরও শক্তিশালী করে তুলতে এবং আরও উন্নত করতে নতুন নিয়োগ করা হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী। পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে ১৪০০ পদ পূরণ করার আশ্বাস দিলেন তিনি।
  2. “মাদকমুক্ত পশ্চিমবঙ্গ গড়ার লক্ষ্যে আমাদের সরকার তার অঙ্গীকারে অবিচল এবং কোনও আপসের পথে হাঁটবে না।” বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
  3. মাদকাসক্তির ভয়াবহতা থেকে যুবসমাজকে রক্ষা করতে এবং অবৈধ মাদক পাচারের চক্র ভেঙে দিতে রাজ্যজুড়ে পুলিশ ও প্রশাসন ধারাবাহিকভাবে কঠোর ও কার্যকর পদক্ষেপ করার কাজ চলছে বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী।
  4. রাজ্যের দুই আসনে উপনির্বাচনে বিজেপি প্রার্থীরা জিতবেন বলে দাবি করলেন পরিবহণমন্ত্রী অর্জুন সিং।
  5. সাড়ে চার ঘণ্টার বেশি জিজ্ঞাসাবাদের পরে হুমায়ুন কবীরকে ছাড়লো বহরমপুর থানার পুলিশ। থানা থেকে বেরিয়ে আসার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে হুমায়ুন পুলিশ এবং বিজেপির বিরুদ্ধে তোপ দেগেছেন।
  6. শ্রীরামপুরের সাংসদ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে কুরুচিপূর্ণ কথাবার্তা বলার অভিযোগ। এই ঘটনায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তমলুক থানায় লিখিত অভিযোগ দায়ের।
  7. বারুইপুর আদালতে আইনজীবী ও সিপিএম নেতা সায়ন বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার ঘটনায় রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের। বারুইপুর পুলিশ জেলার সুপার এবং জেলা জজের কাছ থেকে রিপোর্ট তলব করলেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের।
  8. মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে গ্রেফতার করতে হবে। এবার সরব হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  9. নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের জামিনের আবেদন খারিজ করল কাঁথি আদালত। আগামী ৭ অক্টোবর পর্যন্ত জেলবন্দি থাকতে হবে নন্দীগ্রাম উপনির্বাচনের কংগ্রেস প্রার্থীকে।
  10. ‘দল দখল করা হয়েছে আমাদের অভিমত ছাড়াই…’, কাকলি- সুদীপ বন্দ্যোপাধ্যায়দের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে লোকসভার স্পিকারকে চিঠি লিখেছেন NCPI-র প্রতিষ্ঠাতা সদস্য শান্তনু দে।
  11. ভাঙড়ে ABVP নেতা সায়ন মণ্ডল-সহ একাধিক কর্মীর উপর হামলার অভিযোগের প্রতিবাদে বুধবার বারুইপুরে বিক্ষোভ মিছিল করল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ।
  12. ABVP নেতা সায়ন মণ্ডলের উপর হামলার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করল উত্তর কাশিপুর থানার পুলিশ।
  13. নৈহাটির তৃণমূল যুব সংগঠনের দায়িত্বে থাকা এবং INTTUC-র সভাপতি বিষ্ণু অধিকারীকে মধ্যপ্রদেশের ইন্দোর থেকে গ্রেপ্তার করল পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তোলাবাজি এবং অস্ত্র আইনের মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
  14. দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিয়ে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা। বালি স্টেশনে ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে পড়ে মৃত্যু হলো এক ব্যক্তির। সূত্রের খবর, হাওড়াগামী ট্রেনে ওঠার সময়ে প্ল্যাটফর্ম ও ট্রেনের মাঝের ফাঁকে পড়ে দুর্ঘটনা ঘটেছে। সূত্রের খবর, পশ্চিম বর্ধমানের ৫ বন্ধু পুজো দিতে এসেছিলেন। তাঁদের মধ্যে ঘটনাস্থলে একজন মারা গিয়েছেন। জখম ২ জন হাসপাতালে ভর্তি।
  15. ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়নের তরফ থেকে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে আগামী ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*