পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. আবহাওয়া অফিসের পূর্বাভাস মিলিয়েই শুরু হল বৃষ্টি। উপকূল এলাকায় প্রভাব পড়তে শুরু করল সাইক্লোনের। সুন্দরবনের কুলতলির মানুষজন ইতিমধ্যেই আতঙ্কে রয়েছেন। রাতের ঘুম উড়েছে কুলতলির দেউলবাড়ি-দেবীপুর গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকার মানুষের। এছাড়া খড়গপুরে গাছ ভেঙে পড়েছে। পূর্ব মেদিনীপুরের রামনগর, পটাশপুরে শুরু বৃষ্টি। সমুদ্রে না নামার জন্য দিঘায় চলছে মাইকিং। ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টি আসছে কলকাতাতেও। বিদ্যুতহীন দাঁতনের একাধিক এলাকা।
  2.  অন্ধ্র ও দক্ষিণ ওড়িশায় লাল সতর্কতা জারি হয়েছে। পাশাপাশি আজ-কাল পুরীতে ঝড়-বৃষ্টির কমলা সতর্কতা। কলকাতা, হাওড়ায় বৃষ্টির পূর্বাভাস। আগামী ২-৩ ঘণ্টার মধ্যে বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনাতেও।
  3. মঙ্গলবার ভোরের পর দুপুরে ফের এনকাউন্টারের ঘটনা। ধুলিয়ানে খুনে অভিযুক্ত যুবকের গায়ে লাগল পুলিশের  গুলি। সুজিত মণ্ডল নামে বিজেপি নেতাকে কুপিয়ে খুন করার ঘটনায় অভিযোগ উঠেছিল মাস দুয়েক আগে। এনকাউন্টারে সেই ঘটনার অন্যতম অভিযুক্ত সামাউন শেখের মৃ্ত্যু হয়েছে বলে খবর।
  4. মুর্শিদাবাদের ধুলিয়ান বাজার এলাকায় এই ঘটনা ঘটে। জানা গিয়েছে, সুজিত মণ্ডল খুনের ঘটনার পুর্নর্নিমানের জন্য নিয়ে যাওয়া হয়েছিল সামাউনকে। সেখানেই পুলিশের হাত থেকে রিভলভার ছিনিয়ে নিয়ে ওই অভিযুক্ত পালানোর চেষ্টা করেন বলে অভিযোগ। তখনই সামাউনকে লক্ষ্য করে গুলি চালায় পুলিশ। পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে ওই অভিযুক্তের।
  5. রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদনের শুনানি হল না সুপ্রিম কোর্টে। শুনানি থেকে নিজেকে সরিয়ে নিলেন বিচারপতি দীপঙ্কর দত্ত। ব্যক্তি ইন্দ্রনীল সেন ও তাঁর সম্পর্কিত মামলার সঙ্গে পূর্বে যুক্ত থাকার কারণে বিচারপতির এই সিদ্ধান্ত। এই মামলার পরবর্তী শুনানি ২ নভেম্বর।
  6. ভারতীয় টেলিভিশনের ইতিহাসের অন্যতম সফল প্রযোজক ও পরিচালক বিজেন্দ্র পাল সিং (বি.পি. সিং) প্রয়াত। মঙ্গলবার ভোরে তীব্র হৃদরোগে আক্রান্ত হয়ে ৭৭ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। নয়ের দশকের জনপ্রিয় ক্রাইম থ্রিলার ‘সিআইডি’ এবং রোমাঞ্চকর হরর ধারাবাহিক ‘আহট’-এর মতো কালজয়ী শো-এর স্রষ্টা ছিলেন তিনি।
  7. অভিনেতা ইমরান খানের বিরুদ্ধে কেন্দ্র ও বিদেশি আঞ্চলিক নিবন্ধন কার্যালয়ের (FRRO) জারি করা ‘দেশ ছাড়ার নির্দেশাবলি’ বা ‘লিভ ইন্ডিয়া নোটিস’-এর ওপর সাময়িক স্থগিতাদেশ বা অন্তর্বর্তী স্বস্তি দিল বম্বে হাইকোর্ট।
  8. সোমবার বম্বে হাইকোর্টে এই মামলার শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, কেন্দ্রের পক্ষে অতিরিক্ত সময় চাওয়ায় বিচার বিভাগীয় বেঞ্চ শুনানি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ২ নভেম্বর, সোমবার দুপুর ৩টেয় এই গুরুত্বপূর্ণ মামলার পরবর্তী শুনানি নির্ধারণ করা হয়েছে।
  9. মিরাটের নীল ড্রাম হত্যা মামলায় ফাঁসির সাজা হওয়া মুস্কান রাস্তোগী এবং সাহিল শুক্লার আপিল মামলা গ্রহণ করল এলাহাবাদ হাইকোর্ট। সৌরভ রাজপুত খুনে দোষী সাব্যস্ত করে দু’জনকে ফাঁসির সাজা শুনিয়েছে মিরাটের জেলা আদালত। নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে আইনজীবীদের মাধ্যমে আপিল মামলা দায়ের করেছে মুস্কান ও সাহিল।
  10. অন্নপূর্ণা যোজনার টাকার দাবিতে বিক্ষোভে নামলেন মহিলারা। মঙ্গলবার সকাল ১০টা নাগাদ হাওড়ার জগৎবল্লভপুরের পানপুর মুন্সিরহাট রোড অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় মহিলারা। তাঁদের অভিযোগ, প্রকল্প চালুর পরে পাঁচ মাস হয়ে গেলেও তাঁরা টাকা পাচ্ছেন না।
  11. কালীপুজোর আগে খাবারের গুণমান ও স্বাস্থ্যবিধি খতিয়ে দেখতে একাধিক রেস্তোরাঁ ও খাবারের দোকানে অভিযান চালাল খাদ্য দপ্তর। মঙ্গলবার শান্তিপুর থানার অন্তর্গত ফুলিয়ার রঙ্গমঞ্চ এলাকায় পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে বিরিয়ানি ও ফাস্টফুডের দোকানগুলিতে হানা দেন খাদ্য দপ্তরের আধিকারিকেরা। খাদ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েকটি দোকানে প্রয়োজনীয় লাইসেন্সের অভাব এবং অপরিচ্ছন্ন পরিবেশের অভিযোগ সামনে আসে। বেশ কিছু দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
  12. মন্দারমণিতে সমুদ্রে নেমে তলিয়ে যান তিন জন। কোনওক্রমে দু’জনকে নিরাপদে উদ্ধার করা গেলেও একজনের মৃত্যু হয়েছে।
  13. হাওড়ার ব্যাঁটরা থানার অন্তর্গত ইছাপুর রোডে নির্মীয়মাণ বহুতল থেকে ইট পড়ে আহত হলেন এক ব্যক্তি। আহত ব্যক্তির নাম দীনেশ সামন্ত। তিনি একটি কারখানার শ্রমিক।
  14. এনকাউন্টারে নিহত প্রহ্লাদ দাসের বুকে ২টি এবং পায়ে ১টি গুলি লেগেছে বলে হাসপাতাল সূত্রে খবর। গোটা এলাকায় ত্রিস্তরীয় পুলিশের নিরাপত্তা রয়েছে, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখা হয়েছে। হাসপাতালে এনকাউন্টারে মৃত অভিযুক্তের মা ও বাবা-সহ আত্মীয়রা রয়েছেন।
  15. তামিলনাড়ুর থেনি জেলার থেক্কামপাট্টি সাব-জেল থেকে বন্দি পালানোর ঘটনায় কর্তব্যে গাফিলতির অভিযোগে নয় জন রক্ষীকে মঙ্গলবার সাসপেন্ড করা হলো। সাসপেন্ড করেছেন তামিলনাড়ু পুলিশের ডিজিপি (জেল) সন্দীর রাই রাঠোর। সূত্রের খবর, সাসপেন্ডের তালিকায় রয়েছেন ২ জন হেড কনস্টেবল, একজন গ্রেড-১ এবং ছয় জন গ্রেড-২ জেলরক্ষী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*