রোজদিন ডেস্ক :
ভারতে বাল্যবিবাহ বিরোধী অভিযানের স্বীকৃতি মিললো এবার রাষ্ট্র সঙ্ঘে। আগামী ২৭ নভেম্বর দিনটি আন্তর্জাতিক বাল্য বিবাহ বিরোধী দিবস ঘোষণা করেছে রাষ্ট্র সঙ্ঘ।
শিশু দের অধিকার ও সুরক্ষা সংগঠনের প্রতিষ্ঠাতা ভুবন রিভু এই মর্মে রাষ্ট্র সঙঘে প্রস্তাব দিয়েছিলেন। শুক্রবার তা গৃহীত হয়।
২০২৪ সালে ভারত এই দিনটি ( ২৭ নভেম্বর) ” বাল বিবাহ মুক্ত ভারত” হিসাবে ঘোষণা করেছিল। এবার রাষ্ট্র সঙঘ একে স্বীকৃতি দেওয়ায় সব ভারতীয়ের পক্ষে ও তা গর্বের বলে ওয়াকিবহাল মহল মনে করেন।
এর আগেও দেশে বাল্য বিবাহ বিরোধী বহু প্রকল্প, অভিযান হয়েছে। আছে আইনও৷ তা সত্বেও পশ্চিম বঙ্গ সহ সারা দেশেই বাল্য বিবাহর সংখ্যা বৃদ্ধি তে উদ্বিগ্ন সমাজ কর্মীরা। বিশেষত কোভিড কাল থেকে এই প্রবণতা বেড়েছে।
রাষ্ট্র সঙঘ এবার ২৭ নভেম্বর আন্তর্জাতিক বাল্য বিবাহ বিরোধী দিবস ঘোষণা করায় সমাজ কর্মী মহল ও খুশি।

Be the first to comment