রোজদিন ডেস্ক :
উত্তর প্রদেশের সুলতানপুরে আজ ভোরে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় চার তরুণ টেনিস খেলোয়াড় মর্মান্তিক ভাবে প্রাণ হারিয়েছেন।। লক্ষ্ণৌ এ একটি খেলায় অংশ নিয়ে দেওরিয়া ফেরার সময় সুলতানপুরে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে তাঁদের গাড়ি একটি ট্রাককে সজোরে ধাক্কা দিলে এই ভয়াবহ দুর্ঘটনা হয়। নিহত চার টেনিস খেলোয়াড় হলেন নিত্য প্রজাপতি, ইরফান আনসারি, আনন্দ যাদব ও অনিকেত। তাঁরা সকলেরই বয়েস কুড়ি থেকে চব্বিশের মধ্যে। দুর্ঘটনায় দুই খেলোয়াড় আহত হন। তাঁদের মধ্যে জয়ন্ত শর্মা পশ্চিমবঙ্গের বীরভূমের বাসিন্দা।
পুলিশ সূত্রে প্রকাশ, নিহতরা সকলেই ভাল টেনিস খেলোয়াড় ছিলেন। তাঁরা প্রায়ই উত্তর প্রদেশ, বিহার ও অন্যান্য জায়গায় টুর্নামেন্টে খেলতে যেতেন। সম্ভবত চালক ঘুমিয়ে পড়ায় দ্রুত বেগে আসা গাড়িটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা দেয়।
একসঙ্গে চার তরুণ টেনিস খেলোয়াড়ের এই মর্মান্তিক মৃত্যুতে সংশ্লিষ্ট এলাকায় গভীর শোকের ছায়া নামে।

Be the first to comment