রোজদিন ডেস্ক, কলকাতা:-কাশ্মীর বেড়াতে গিয়ে ডাল লেকে শিকারা রাইড করেননি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। আর এবার ডাল লেকে শিকারা রাইড করতে গিয়ে হলো বিপত্তি। উল্টে গেলো শিকারা। জলে ডুবে গেলেন চার পর্যটক। জল থেকে উদ্ধার করা হয়েছে তাঁদের। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন তাঁরা।
জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে বুধবার। শিকারায় চেপে ডাল লেক ঘুরছিলেন একদল পর্যটক। প্রচণ্ড বাতাস বইছিল। এরপরই আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় শিকারাটি।
জলে তলিয়ে যান চার পর্যটক। এরপর ডুবুরি নামিয়ে তাঁদের উদ্ধার করা হয়। কাশ্মীরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁদের। গোটা ঘটনাটি ধরা পড়েছে ক্যামেরায়। দুর্ঘটনার ভিডিয়োটি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
अचानक आए तूफान में फंसकर एक शिकारा डल झील में पलट गया और चार पर्यटक पानी में गिर गए, जिन्हें स्थानीय लोगों ने संकट की आवाज सुनकर तुरंत बचा लिया. देखें वीडियो#DalLake #Shikara #Reel #AajTakSocial #Srinagar | @MirFareed2 pic.twitter.com/6hCUpyPSQ8
— AajTak (@aajtak) April 17, 2025

Be the first to comment