- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানালেন, রাজ্যে প্রতিটি বাড়িতে স্মার্ট মিটার লাগানো বাধ্যতামূলক নয়।
- আগামী বছরের জানুয়ারি মাস থেকে প্রতি মাসে মাসেই বিদ্যুতের বিল আসবে।
- অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা দেশাইয়ের নেতৃত্বে গঠিত কমিটির রিপোর্ট আসার পরে রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধির বিল আনা হবে।
- আগামী ২৫ জুলাই কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া বা ক্যাগ-এর রিপোর্ট পেশ হতে চলেছে। বুধবার বিধানসভা থেকে এ কথা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
- যেখানে যেখানে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে, সে তিনি মুখ্যমন্ত্রী হন, মন্ত্রী হন আর যত বড় নেতাই হন, রাজ্যপালের মাধ্যমে তাঁর বিরুদ্ধে এফআইআর করার জন্য সুপারিশ করব।
- এ বার খুলবে আমফানের ত্রাণ নিয়ে দুর্নীতির ফাইলও, সে বার্তাও দেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী জানান, আমফানের সময়ে দু’দফাতে ৩৭৫০ কোটি টাকা দিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেখানেও বড় দুর্নীতি হয়েছে। কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলাও হয়েছিল। তার পরিপ্রেক্ষিতে CAG-এর তদন্ত হয়েছিল।
- শুভেন্দু বলেন, ‘নোটবুকে লিখে রাখুন বলছে। নোটবুকে লিখে রাখতে হবে যে ৩১-এ হিসেব নেবে। কোথায় থাকে আমি দেখব। ডায়মন্ড হারবারে দাঁড়াক না। বড় বড় কথা শুনেছি। আড়াই হাজার লোক নিয়ে বড় বড় কথা। আমি একটা অঞ্চলে একটা গ্রামপঞ্চায়েতে মিটিং করলে চার গুণ লোক হয়।
- আগামী ১ অগস্ট থেকে মানবাধিকার কমিশন, মহিলা কমিশন-সহ সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠান পুরোদমে কাজ শুরু করবে।
- কালীঘাটপন্থী তথা বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ-কে বের করে দেওয়া হল হাউসের ভিতর থেকে। একাধিকবার বারণ করা হয়েছিল হাউসের অন্দরে বিশঙ্খলা তৈরি না করার। তবে কুণাল তা শোনেননি।
- বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ঘটনায় মৃত মৎস্যজীবীদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ ও পরিবারের একজনকে সিভিক ভলান্টিয়রের চাকরি দেওয়া হবে।
- উচ্ছেদ নয়। কলেজ স্ট্রিটকে ঢেলে সাজানো হবে। কলেজ স্ট্রিটের পুরো ‘মেক ওভার’ হবে বলে জানিয়েছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল।
- রাজ্যে সরকারের এই ভাবনাকেই বাস্তবের রূপ দিতে বুধবার সাতসকালে বইপাড়ায় পৌঁছে গেলেন পুর ও নগরোন্নয়নমন্ত্রী।
- তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় এবার রাজ্যসভার প্রাক্তন সাংসদ শুভাশিস চক্রবর্তীকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি।
- সপ্তম পে কমিশন গঠন করল রাজ্য সরকার। ভোটের আগেই বেতন কমিশন গঠনের প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। বুধবার অর্থ দফতর আনুষ্ঠানিকভাবে সপ্তম বেতন কমিশন গঠনের বিজ্ঞপ্তি জারি করল।
- শ্রীরামপুরের সাংসদ বললেন, তিনি দিদিকে ভালোবাসেন, কিন্তু তৃণমূল নেত্রীকেও বুঝতে হবে। না হলে দল শেষ হয়ে যাবে।

Be the first to comment