- ভাঙল জয়-বীরু জুটি। রূপোলি পর্দার জগত থেকে ধর্মেন্দ্রর চিরবিদায়। বয়স হয়েছিল ৮৯ বছর। ভিলে পার্লে।শ্মশানে হল শেষকৃত্য।
- মুখাগ্নি করলেন বড় ছেলে সানি দেওল। ছিলেন অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, আমির খান, সলমন খান, অনিল কাপুর ও দেওল পরিবারের প্রায় সব সদস্যই।
- ধর্মেন্দ্রর মৃত্যুতে শোকপ্রকাশ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। শোকপ্রকাশ গোটা বলিউডের।
- দেশের স্বাধীনতা সংগ্রামী দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমলের প্রয়াণ দিবসে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী ও অভিষেক
- এসআইআরের কাজের চাপ, প্রতিবাদে সোমবার শহরের রাজপথে বিএলওদের মিছিল
- এন্যুমারেশন ফর্ম ফিলাপের পরের ধাপে কীভাবে কাজ করতে হবে কর্মীদের, সোমবার ভার্চুয়াল বৈঠকে তারই টিপস দিচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
- এসআইআরের জেরে আতঙ্কে মতুয়া সমাজ। তাদের পাশে দাঁড়ানোর বার্তা দিতে মঙ্গলবার মতুয়াগড়ে মুখ্যমন্ত্রী। করবেন জনসভা, হাঁটবেন মিছিলেও।
- দেশের ৫৩তম প্রধান বিচারপতি হিসেবে সোমবার শপথ নিলেন সূর্যকান্ত। তিনি আগামী এক বছর দু’মাস ওই পদে থাকবেন। এক্স হ্যান্ডলে তাঁকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
- আজ সন্ধ্যায় এসএসসির নবম, দশমের শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে।
- ভোটমুখী বাংলায় ১৫টি সভা করতে পারেন প্রধানমন্ত্রী মোদি। প্রথম সভা রানাঘাটে চায় বঙ্গ বিজেপি, অপেক্ষা দিল্লির সবুজ সংকেতের।
- বাংলাদেশ সফররত ভূটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বিএনপির মহাসচিব।
- পাকিস্তানের পেশোয়ারে আধাসামরিক বাহিনীর সদর দপ্তরে জঙ্গি হামলা। দু’জন ফিদায়েঁ জঙ্গির হামলায় এখনও পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে।
- দিল্লি পুলিশের বড় সাফল্য। ২৬২ কোটি টাকার নিষিদ্ধ মাদক মেথঅ্যামফেটামিন উদ্ধার করল তারা।
- সীমান্তে অপেক্ষারত বাংলাদেশিদের হালহকিকত জানতে হাকিমপুর সীমান্তে রাজ্যপাল সিভি আনন্দ বোস।
- অভিজ্ঞতার ১০ নম্বর বাতিল করতে হবে, নতুন চাকরিপ্রার্থীদের মিছিলে তপ্ত মহানগরী। পুলিশি বাধায় মাঝপথে রুট বদল আন্দোলনকারীদের।

Be the first to comment