পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. রামমন্দির-সহ একাধিক ইস্যুতে সরকারের জবাব চায় বিরোধীরা। তাদের প্রতিবাদে উত্তাল সংসদ। ১২টা পর্যন্ত মুলতুবি হয়ে যায় লোকসভা।
  2. সুপ্রিম কোর্ট, বিভিন্ন হাইকোর্ট এবং জেলা আদালতগুলিতে ৫ কোটি ৬৪ লক্ষ মামলার এখনও নিষ্পত্তি হয়নি। রাজ্যসভায় এই তথ্য দিয়েছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। তিনি জানিয়েছেন, কেবল সুপ্রিম কোর্টেই জমে রয়েছে ৯৬ হাজারের বেশি মামলা, তার মধ্যে ১০ হাজার মামলা নিষ্পত্তি হওয়ার মুখে। দেশের বিভিন্ন হাইকোর্টে ৩০ বছরের বেশি জমে থাকা মামলার সংখ্যা ৮০ হাজার ৬৬০টি।
  3. অবশেষে চেয়ারম্যান পেল পাবলিক সার্ভিস কমিশন। নতুন চেয়ারম্যান হলেন অবসরপ্রাপ্ত আইএএস অফিসার অনিল ভার্মা।
  4. নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, মোট ৩১ রাউন্ডের মধ্যে ২৬ রাউন্ড গণনা শেষে  প্রশান্ত কিশোর ১৫,৮৬৪ ভোটে এগিয়ে রয়েছেন।
  5. সুপ্রিম কোর্টেও ধাক্কা খেলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে গিয়েছিলেন অভিষেক। কিন্তু, ওই মামলা কলকাতা হাইকোর্টেই ফেরত পাঠাল শীর্ষ আদালত। এই বিষয়ে কলকাতা হাইকোর্টকে এক সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নিতে বলেছে সুপ্রিম কোর্ট।
  6. সোমবার শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের আপ্ত সহায়কের আগাম জামিনের আর্জি খারিজ করে দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।
  7. ১০ দিনের মধ্যে তদন্তকারী সংস্থার সঙ্গে সহযোগিতা করতে নির্দেশ দেওয়া হয়েছে সুমিত রায়-কে।
  8. এসটিএফের জালে জঙ্গি সন্দেহে ধৃত হামিমের আরও এক সহযোগী। হামিম, তার বান্ধবী অর্পিতার পর এবার জালে আদিত্য সিং ওরফে রাজু। হাওড়ার বেলিলিয়াস রোডের বাড়ি থেকে ভোররাতে এসটিএফের গোয়েন্দারা তাকে গ্রেফতার করেছে।
  9. ঝাড়খন্ডের ধানবাদে পুলিশের সঙ্গে এনকাউন্টারে নিহত হলেন কুখ্যাত গ্যাং স্টার সুজিত সিনহা।
  10. ৮৬ কোটি টাকা আত্মসাতের গুরুতর অভিযোগে চরম উত্তেজনা ছড়াল ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের সেন্ট ফিল বালিখাদানে। লভ্যাংশের আর্থিক হিসাব না মেলায় এবং পাওনা টাকা ফেরত না পাওয়ায় ক্ষুব্ধ শেয়ার হোল্ডাররা বালি খাদানের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ দেখান। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ বালি খাদানের ১৩ জন ম্যানেজারকে গ্রেফতার করেছে।
  11. দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে তল্লাশি অভিযানে আগ্নেয়াস্ত্র, তাজা কার্তুজ ও বোমা উদ্ধার করে এক তৃণমূল বুথ সভাপতিকে গ্রেপ্তার করল ক্যানিং থানার পুলিশ। ধৃতের নাম আলাউদ্দিন তরফদার। তিনি ক্যানিং থানার দীঘির পাড় গ্রাম পঞ্চায়েতের উত্তর অঙ্গদ বেড়িয়া গ্রামের বাসিন্দা এবং স্থানীয় তৃণমূলের বুথ সভাপতি
  12. শিয়ালদহ স্টেশন থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে শিয়ালদহ জিআরপি-র আধিকারিকরা। জানা যাচ্ছে, ধৃতরা প্রত্যেকে রাজস্থানের জয়পুরের বাসিন্দা। ধৃতদের বিরুদ্ধেও সাইবার প্রতারণার অভিযোগ রয়েছে। তাঁরা বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন বলে অভিযোগ।
  13. বীরভূমের নলহাটিতে শুটআউটের অভিযোগ। চলল প্রায় ১১ টি গুলি। গুলিতে জখম হয়েছেন তিনজন। ঘটনাটি ঘটেছে রবিবার রাত ১১ টা নাগাদ বীরভূমের নলহাটি থানার হরিদাসপুর গ্রামের কাছে। গুলিতে আহতদের নাম ভিকি শেখ, জনি শেখ, হাবিবুল শেখ।
  14.  চুঁচুড়া স্টেশনে সোমবার দুপুরে এক যাত্রী এক নম্বর প্ল্যাটফর্ম থেকে রেল লাইন পার হয়ে ২ নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছিলেন। সে সময়ে এক নম্বর ডাউন লাইনে আসা মেল ট্রেনের সঙ্গে ধাক্কা খান তিনি। ওখানেই মৃত্যু হয় তাঁর।
  15. এক আশা কর্মীর মৃত্যুকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়াল বাঁকুড়ার অমরকানন গ্রামীণ হাসপাতালে। কাজের চাপে ওই আশা কর্মীর মৃত্যু হয়েছে এই দাবি করে অমরকানন গ্রামীণ হাসপাতালে মৃতদেহ আটকে রেখে তুমুল বিক্ষোভে ফেটে পড়েন বাকি আশাকর্মীরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*