পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. বড় ধাক্কা তৃণমূলে। কংগ্রেসে ফিরলেন রাজ্যসভার সাংসদ মৌসম নূর। শনিবার বিকেলে দিল্লিতে সাংবাদিক বৈঠকে ঘর ওয়াপসির ঘোষণা মৌসমের।
  2. তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগ। সোমবার রাজ্যসভার সদস্যপদও ছাড়ছেন মৌসম নূর।
  3. আলিপুরদুয়ারে মাঝের ডাবরি চা-বাগানের সভায় চা-শ্রমিকদের মজুরি বৃদ্ধি নিয়ে বড় ঘোষণা অভিষেকের।
  4. ৫-এ ৫ চাই। বারুইপুরের মতো আলিপুরদুয়ারেও আসন্ন নির্বাচনের টার্গেট বেধে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
  5. তালিকায় ভুয়ো ভোটার ঢোকানোর অভিযোগে সাসপেন্ড করা ৫ আধিকারিকের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ কমিশনের।
  6. শনিবার সকালে অণ্ডালের বহুলা কয়লাখনি এলাকা থেকে উদ্ধার হল বস্তাবন্দি মৃতদেহ। তদন্তে পুলিশ।
  7. ওমর খালিদকে চিঠি দিয়ে বিজেপির রোষে নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি।
  8. কাটছে ঝঞ্ঝা-কাঁটা, রবিবার থেকেই দক্ষিণবঙ্গে ফের জাঁকিয়ে পড়বে শীত।
  9. বালি পাচার মামলায় ১৪টি সংস্থার বিরুদ্ধে চার্জশিট জমা দিল ইডি।
  10. শনি-রবি ও সোমবার আপ-ডাউন মিলিয়ে ১৮টি লোকাল বাতিল হাওড়া ডিভিশনে।
  11. আলিপুরদুয়ারে রণসংকল্প সভায় চিরকুটে লেখা প্রশ্নের জবাব দিলেন অভিষেক।
  12. নদিয়ায় ১২ নং জাতীয় সড়কে ২ বাইকের মুখোমুখি সংঘর্ষে ২ জনের মৃত্যু।
  13. সন্দেশখালির ন্যাজাটে পুলিশের গাড়িতে হামলা, আক্রান্ত ৩ পুলিশকর্মী। দূষ্কৃতীদের খোঁজে পুলিশ।
  14. সার-শুনানিতে ডাক পেয়ে আতঙ্কে রিষড়ায় ৮৫ বছরের বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু।
  15. কোচবিহারে কাজের চাপে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বিএলও-র।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*