রোজদিন ডেস্ক, কলকাতা :- আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। আর তাঁর আগেই বিজেপি বিরোধী জোট নিয়ে তৃণমূল সম্পর্কে নরম সুর শোনা গেল বর্ষীয়ান কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্যের গলায়।
বৃহস্পতিবার কলকাতা পুরসভায় এক অনুষ্ঠানে এসে ২৬ সালে রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপি বিরোধী জোট ভাবনা নিয়ে তৃণমূলকেও এগিয়ে আসার আহ্বান জানালেন কংগ্রেসের এই বর্ষীয়ান নেতা তথা প্রাক্তন সাংসদ।
এদিন তিনি বলেন, “এরাজ্যে বিজেপি বিরোধী অন্য রাজনৈতিক দল যারা আছেন, যারা দিল্লিতে ‘ইন্ডিয়া’র শরিক তাদের সংঘবদ্ধ হতে হবে। সেক্ষেত্রে তৃণমূল, বাম দলগুলোকে এগিয়ে আসতে হবে জোটবদ্ধ হতে হবে।”
প্রসঙ্গত, যখন কলকাতায় এসে ‘ইন্ডিয়া’ জোটে কংগ্রেসের ভূমিকা নিয়ে একরাশ ক্ষোভ প্রকাশ করে গেলেন ‘ইন্ডিয়া’ জোটের আরেক শরিক দল সিপিআইয়ের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ডি. রাজা। ঠিক তারপরের দিনই কংগ্রেসের এই বর্ষীয়ান নেতার গলায় তৃণমূল সম্পর্কে এহন সুর শোনা যেতেই শুরু হল রাজনৈতিক মহলে চর্চা।

Be the first to comment