রোজদিন ডেস্ক, কলকাতা :- ফের বাতিল আগামী 2দিন একগুচ্ছ ট্রেন, ফের সাধারণ জনতার ভোগান্তি। বাতিল শিয়ালদহ ডিভিশনে বহু ট্রেন। বাসুলডাঙ্গা স্টেশনে ফুট ওভার ব্রিজে কাজ চলবে। সে কারণেই প্রায় সাড়ে ৯ ঘণ্টার বেশি সময় ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রেল। সে কথাই এদিন বিবৃতি দিয়ে জানানো হয়েছে। ৮ ফেব্রুয়ারি রাত দশটা বেজে ১৫ মিনিট থেকে পরের দিন অর্থাৎ ৯ তারিখ সকাল ৮টা পর্যন্ত থাকছে পাওয়ার ব্লক।
শুধু লোকাল বাতিলই নয়। এই সময়ে বেশ কিছু ট্রেনকে ঘুরপথে চালানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
শনিবার ৮ তারিখ বাতিল থাকছে ডাউন ৩৪৮৬০, ৩৪৮৫৬ শিয়ালদহ-ডায়মন্ড হারবার লোকাল। বাতিল থাকছে আপ 34857 ডায়মন্ড হারবার-শিয়ালদহ লোকাল। রবিবার ৯ তারিখ বাতিল থাকছে..
ডায়মন্ড হারবার – শিয়ালদহ: আপ ৩৪৮১২, ৩৪৮১৫, ৩৪৮১৭, ৩৪৮২৩ / ডাউন ৩৪৮১২,৩৪৮১৮, ৩৪৮২০
সোনারপুর – ডায়মন্ড হারবার: ডাউন ৩৪৮৮২
ডায়মন্ড হারবার – বারুইপুর: আপ ৩৪৮৯১
বেশ কিছু ট্রেনের যাত্রাপথও নিয়ন্ত্রণ করা হচ্ছে। তালিকায় রয়েছে…
৩৪৮৫৪/৩৪৮৫৯ শিয়ালদহ – ডায়মন্ড হারবার – শিয়ালদহ লোকাল মগরা হাট থেকে ছাড়বে।
৩৪৮৫৮ শিয়ালদহ – ডায়মন্ড হারবার লোকাল ৮ তারিখে বারুইপুরে এসে থামবে। ৩৪৮১১ ডায়মন্ড হারবার – শিয়ালদহ লোকাল ৯ তারিখে বারুইপুর থেকে ছাড়বে।
৩৪৮১৪/৩৪৮১৯ শিয়ালদহ – ডায়মন্ড হারবার – শিয়ালদহ লোকাল ৯ তারিখে মগরা হাট থেকে সংক্ষিপ্তভাবে বন্ধ থাকবে।
৩৪৮১৪/৩৪৮১৯ শিয়ালদহ – ডায়মন্ড হারবার – শিয়ালদহ লোকাল ৯ তারিখে মগরাহাট থেকে যাতায়াত করবে।

Be the first to comment