’সুশাসনের জয় হয়েছে’, দিল্লি জয়ের পর লিখলেন মোদি, ধন্যবাদ জানালেন কর্মী সমর্থকদের

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- ‘‘সুশাসনের জয় হয়েছে। দিল্লির সমস্ত বাসিন্দাকে ও বিজেপি কর্মী-সমর্থককে এই ঐতিহাসিক জয়ের জন্য আমি কৃতজ্ঞ। দিল্লিবাসীর জীবনযাত্রার মান উন্নয়নে ও দিল্লি’কে সর্বশ্রেষ্ঠ করে গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর। এটা মোদির গ্যারান্টি৷’’ ২৭ বছর পর ‘দিল্লি জয়’ করে জানালেন নরেন্দ্র মোদি।

বছরের প্রথম হাইভোল্টেজ রাজনৈতিক লড়াইয়ে বাজিমাত করেছে বিজেপি। ফলে সিকি শতাব্দী পরে রাজধানীর তখত দখল করেছে পদ্ম-শিবির। বুথফেরত সমীক্ষাও বলেছিল, দিল্লিতে সরকার গড়ছে ভারতীয় জনতা পার্টি। সূত্র বলছে, দিল্লি দখল যে সময়ের অপেক্ষা, তা বুঝে গিয়েছিল গেরুয়া শিবিরও। ফলত, সুষমা স্বরাজের স্থলাভিষিক্ত কে হবেন, তা নিয়ে আলাপচারিতা শুরু হয়ে গিয়েছিল দলের অন্দরে। এদিন গণনা শুরু হওয়ার পর যত বেলা গড়িয়েছে, দেওয়াল লিখনটাও ততই স্পষ্ট হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*