রোজদিন ডেস্ক, কলকাতা:- ২২ এপ্রিল কাশ্মীরে পহেলগামে সন্ত্রাসবাদী হামলার পর থেকে চিরুনী তল্লাশি করে চলেছে ভারতীয় সেনা।এবার পুঞ্চে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিল ভারতীয় সেনা। উদ্ধার হয়েছে ৫টি আই ই ডি, পাউডার জাতীয় বিস্ফোরক, যোগাযোগের যন্ত্র ও অন্যান্য সরঞ্জাম।
পুঞ্চ জেলার সুরানকোট মহকুমার
হরি গ্রামে জঙ্গলের মধ্যে জঙ্গিদের ডেরার হদিশ মেলে। সেখান থেকেই উদ্ধার হয় বিস্ফোরক ও অন্যান্য সরঞ্জাম। ৫টি IED-র মধ্যে ৩টি টিফিন বাক্সের ভিতরে এবং ২টি স্টিলের বালতির মধ্যে রাখা ছিল।
অন্যদিকে, সীমান্তে যুদ্ধ বিরতি লঙ্ঘন করে প্রতিনিয়ত গুলি বর্ষন করে চলেছে পাক সেনা। পহেলগামে সন্ত্রাসবাদী হামলার পর এই নিয়ে টানা ১১ দিন সংঘর্ষবিরতি চুক্তি ভাঙ্গলো পাকিস্তান। গতকাল মধ্যরাতে ফের নিয়ন্ত্রণরেখার ওপার থেকে কাশ্মীর উপত্যকার ৮টি জায়গা–কুপওয়াড়া, বারামুলা, পুঞ্চ, রাজৌরি, মেন্ধর, নৌসেরা, সুন্দরবনি, আখনুর সেক্টর লক্ষ্য করে গুলি ছোড়ে পাক সেনা। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাবাহিনী। শনিবার রাতেও এই ৮টি জায়গায় নিয়ন্ত্রণরেখার ওপার থেকে গুলিবর্ষণ করে পাক সেনা।

Be the first to comment