রোজদিন ডেস্ক, কলকাতা:- গত ৩০ এপ্রিল রাষ্ট্রদ্রোহ মামলায় বাংলাদেশের সংখ্যালঘু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের জামিন মঞ্জুর করেছিল হাই কোর্ট। এখনও তাঁর জেল মুক্তি হয়নি। এর মাঝেই ফের গ্রেফতার হলেন বাংলাদেশের ইসকনের প্রাক্তন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস।
চট্টগ্রাম আদালত তাঁকে শোন অ্যারেস্টের নির্দেশ দিয়েছে।
প্রসঙ্গত, গত বছরের ২৫ নভেম্বর রাজধানী ঢাকার-র হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইসকনের প্রাক্তন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস -কে গ্রেফতার করেছিল পুলিশ। তাঁর বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা হয়েছিল তখন। এরপর আদালতে নেতা চিন্ময় কৃষ্ণ দাসের বিষয় আইনি লড়াই চলে দীর্ঘদিন। কিন্তু, চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে যাতে কোনও আইনজীবী-ই আইনি লড়াই-র ময়দানে নামতে না পারেন, সেই ব্যবস্থা করা হয়। তাঁর হয়ে লড়তে গেলে আইনজীবীদের মারধর, গ্রেফতার, খুনের অভিযোগে মামলা দায়ের, সবই ঘটনা সামনে এসেছে। এই কারণে অনেকে আশঙ্কা প্রকাশ করেছিলেন, জেলেই হয়তো চিন্ময় কৃষ্ণ দাসকে মেরে ফেলা হবে। তবে শেষ পর্যন্ত গত সপ্তাহে তাঁর জামিন মঞ্জুর করেছিল বাংলাদেশ হাইকোর্ট। ফলে খুশির হাওয়া ছিল সর্বত্র। কিন্তু, সেই খুশি বেশিক্ষণ থাকল না। কারণ সকালে জামিন মঞ্জুর হওয়ার পর বিকেলে তা স্থগিত করা হয়েছিল।
চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী প্রহ্লাদ দেবনাথ কাল জানিয়েছিলেন, ‘তাঁরা আশা করছেন, দ্রুত কারাগার থেকে মুক্তি পাবেন এই সন্ন্যাসী।’ এর আগে আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য অভিযোগ করেন, ‘চিন্ময় কৃষ্ণ দাস অসুস্থ। তিনি নিরামিষ খাবার খান। কিন্তু কারাগারে তাঁর চিকিৎসা, খাবারের উপযুক্ত ব্যবস্থা করা হচ্ছে না। তাঁকে বিনা বিচারে কারাগারে আটকে রাখা হয়েছে।’ আইনজীবী রবীন্দ্র ঘোষও একই অভিযোগ করেন। দীর্ঘ টালবাহানার পর অবশেষে জামিনের নির্দেশ পায় চিন্ময় কৃষ্ণ দাস। তবে, তা ফের স্থগিত হয়ে যায়।
এই ঘটনার পাঁচ দিন পার হতেই ফের গ্রেফতার করা হয় তাঁকে। এখনও হয়নি তার জামিন। তার আগেই ফের তাঁকে গ্রেফতার করা হয়। চট্টগ্রাম আদালত তাঁকে শোন অ্যারেস্টের নির্দেশ দিয়েছে।

Be the first to comment