রোজদিন ডেস্ক, কলকাতা:- কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের প্রাক্কালে ওয়েব কাস্টিং টেন্ডার বিতর্কে উত্তপ্ত হয়ে ওঠে রাজ্য রাজনীতি। ফের বাংলাকে বঞ্চনার অভিযোগ তোলে রাজ্যের শাসকদল। বুধবার বিধানসভায় রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম এবং অর্থ মন্ত্রী চন্দ্রীমা ভট্টাচাৰ্য এনিয়ে সরব হন। তৃণমূলের অভিযোগ, কালিগঞ্জ উপনির্বাচনের ওয়েব কাস্টিং কাজের বরাত দেওয়া হয়েছে গুজরাতের একটি সংস্থাকে। তবে সেই টেন্ডারে অংশ নেওয়া সত্ত্বেও রাজ্যের সংস্থাগুলিকে বঞ্চিত করা হয়েছে। কমিশন বাংলার সংস্থাগুলিকে কেন উপেক্ষা করল? তাই নিয়ে তিনি প্রশ্ন তোলা হয়। অন্যদিকে, তৃণমূলের এই অভিযোগ সম্পূর্নভাবে খারিজ করে দিল নির্বাচন কমিশন।
রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, নির্বাচনী কাজে ব্যবহৃত প্রযুক্তি বা লজিস্টিক সাপোর্টের জন্য নির্বাচন কমিশন টেন্ডার ডেকেছিল। সেখানে একাধিক বাঙালি সংস্থা টেন্ডার জমা দিলেও চূড়ান্ত বরাত যায় গুজরাতের এক সংস্থার হাতে।’
এরপরই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল সমস্ত অভিযোগ খারিজ করে তিনি জানান, সমস্ত নিয়ম মেনেই ই-টেন্ডারের মাধ্যমে গুজরাতের ওই সংস্থাকে বরাত দেওয়া হয়েছিল। তিনি আরও জানান, টেন্ডারের বাংলা থেকে মাত্র একটি সংস্থাই আবেদন করেছিল। কিন্তু সেই সংস্থার কাছে কোনো অভিজ্ঞতা ছিল না। পাশাপাশি মুখ্য নির্বাচনী আধিকারিক জানান, বর্তমানে যে গুজরাটের সংস্থাকে ওয়েব কাস্টিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে অন্যান্য রাজ্যের তুলনায় এবং পুরনো সংস্থার থেকেও অনেকটা কম দামে এবার বরাত দেওয়া হয়েছে এই সংস্থাকে।

Be the first to comment