মোবাইল চোর সন্দেহে তিন দিন আটকে রেখে শারীরিক অত্যাচার, অবশেষে মৃত্যু যুবকের

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:-  মোবাইল চোর সন্দেহে তিন দিন ধরে আটকে রেখে শারীরিক অত্যাচার অবশেষে সেই আহত যুবকের মৃত্যু হল এসএসকেএম হাসপাতালে। জানা যায় মৃতের নাম মহম্মদ সিকান্দর আলম, বয়স ৩০বছর। ঘটনায়  কড়েয়া থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই চারজনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ।

স্থানীয় ও পরিবার সূত্রের জানা গিয়েছে, গত সপ্তাহের রবিবার সিকান্দর আচমকাই নিখোঁজ হন। বুধবার রাতে, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে গুরুতর জখম ও অচৈতন্য অবস্থায় সিকান্দারকে উদ্ধার করে পরিবারের সদস্যরা। প্রথমে তাঁকে সায়েন্স সিটির কাছে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় স্থানান্তর করা হয় এসএসকেএম-এ। সোমবার সকালে সেখানেই তাঁর মৃত্যু হয় বলে জানা যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*