রোজদিন ডেস্ক, কলকাতা:- তারকেশ্বরের শ্রাবণী মেলাকে সুষ্ঠু ভাবে সম্পন্ন করার নিয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশিকার পরেই বাড়তি তৎপরতা শুরু হয়েছে জেলা প্রশাসনের অন্দরে। সূত্রের খবর, চলতি মাসের ১০ তারিখ থেকে শুরু হবে শ্রাবণী মেলা। তার আগেই, ৮ তারিখে মন্ত্রী অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, পুলক রায়, বেচারাম মান্নার মতো মন্ত্রীরা তারকেশ্বর থেকে বৈদ্যবাটি পর্যন্ত শ্রাবণী মেলার এলাকা পরিদর্শন করবেন।
জানা গেছে, জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের উদ্যোগে তৈরি করা হবে জলসত্র। ঠান্ডা, গরম দু’রকমের জল পান করতে পারবেন পুণ্যার্থীরা। যদিও শ্রাবণী মেলার আগেই বৈদ্যবাটি তারকেশ্বর রোড সংস্কার করেছে রাজ্যের পূর্ত দপ্তর।
এ ছাড়াও শ্রাবণী মেলার যাত্রাপথ পরিচ্ছন্ন রাখতে, বৈদ্যবাটি থেকে তারকেশ্বর পর্যন্ত ১৫০ মিটার অন্তর প্রায় ৩০০টি অস্থায়ী ডাস্টবিন বসানো হবে। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার একাধিক ভান্ডারার জন্য ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে।

Be the first to comment