রোজদিন ডেস্ক, কলকাতা :- খুব পরিচিত 2 জন টেলিভিশন তারকা দম্পতি জয় ভানুশালী ও মাহি ভিজ-এর ১৪ বছরের দাম্পত্য জীবনে কি এবার ধরলো ফাটল? বেশ কিছুদিন ধরেই তাদের বিচ্ছেদ নিয়ে জল্পনা চলছে, যা সম্প্রতি আরও গতি পেয়েছে। তিন সন্তানের বাবা-মা এই জুটির সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন মাহি। তিনি সরাসরি বিচ্ছেদের গুজব নিশ্চিত বা অস্বীকার না করে রহস্যজনকভাবে বলেছেন, “সবার নিজের মতো করে বাঁচা উচিত।”
একটি পডকাস্টে মাহি এই বিষয়ে বলেন, “যদি এমন কিছু হয়ও, তাহলে আপনাদের কেন বলব? আপনারা কি আমার উকিলের ফি দেবেন? মানুষ কেন কারো বিবাহবিচ্ছেদ বা বিচ্ছেদ নিয়ে এত বাড়াবাড়ি করে?” তিনি আরও যোগ করেন যে, সামাজিক চাপ এবং একক মায়েদের প্রতি সমাজের ভিন্ন দৃষ্টিভঙ্গি এই ধরনের পরিস্থিতিতে সমস্যা তৈরি করে। ইনস্টাগ্রামে জয় ও মাহির দম্পতি হিসেবে পোস্ট করা কমে যাওয়ায় এই জল্পনা আরও বেড়েছে। তারা বর্তমানে কেবল তাদের তিন সন্তানের ছবি পোস্ট করছেন।

Be the first to comment