হাইকোর্টের নির্দেশে বাতিল হল পুরুলিয়ার রঘুনাথপুর পুরসভায় প্রশাসক নিয়োগ, ফের পুরপ্রধান হলেন তৃণমূলের তরণী বাউড়ি

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:– হাইকোর্টের নির্দেশে বাতিল হল পুরুলিয়ার রঘুনাথপুর পুরসভায় প্রশাসক নিয়োগ। ফের পুরপ্রধান হলেন তৃণমূলের তরণী বাউড়ি। কোন্দলের জেরে গত ২৪ এপ্রিল রঘুনাথপুর পুরসভায় কংগ্রেসের এক কাউন্সিলরকে নিয়ে তৃণমূলের ৬ কাউন্সিলর পুর চেয়ারম্যান তরণী বাউড়ির বিরুদ্ধে অনাস্থা আনেন।

প্রসঙ্গত উল্লেখ্য, ২১ মে তলবি সভা হওয়ার কথা ছিল। তার আগে ১৯ মে রঘুনাথপুর পুরসভার বোর্ড ভেঙে দেয় পুর ও নগরোন্নয়ন দফতর। মহকুমা শাসককে পুরসভার প্রশাসক পদে বসায় রাজ্য সরকার। এ নিয়ে হাইকোর্টে মামলা করেন রঘুনাথপুর পুরসভার বিজেপি কাউন্সিলর দীনেশ শুক্লা। সেই মামলায় আদালত প্রশাসক পদ থেকে মহকুমা শাসককে সরানোর নির্দেশ দেয়।

শেষমেশ শুক্রবার পুরপ্রধান তরণী বাউড়ির হাতে পুরসভার পরিচালনভার তুলে দেন মহকুমা শাসক।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*