রোজদিন ডেস্ক, কলকাতা:- বেহালার সখেরবাজারে বন্ধুর বাবার মারে মৃত্যু হল তরুণের। এই অভিযোগে বাবা-ছেলেকে গ্রেফতার করেছে ঠাকুরপুকুর থানার পুলিশ। স্থানীয় সূত্রে খবর, গতকাল রাতভর চার বন্ধু মিলে মদ্যপান করেন। আজ সকালে সখেরবাজার সুপার মার্কেটের সামনে বন্ধুদের মধ্যে গন্ডগোল হয়।
আরোও অভিযোগ পাওয়া যায়, সেই সময় অন্য বন্ধুরা এক বন্ধুকে মারধর করেন। ওই বন্ধু ফোন করে তাঁর বাবাকে ডাকেন। বাবা এসে বাকি ৩ বন্ধুকে মারধর করেন। মারধরে গুরুতর জখম হন বাপি অধিকারী। বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ২৪ বছরের ওই তরুণকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

Be the first to comment