মহেশতলায় নার্সের রহস্যমৃত্যু, তদন্তে পুলিশ

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- মহেশতলায় নার্সের রহস্যমৃত্যু! বাড়ির কাছেই গলির মধ্যে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হল এক মহিলাকে। বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

জানা যায়, মৃত শিল্পী বিবি পেশায় নার্স। তবে খুনের অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। মহেশতলা পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তিনি। পরিবার সূত্রের খবর, স্বামী বাইরে ছিলেন, রাত দু’টো নাগাদ খুঁজতে বের হন শিল্পী বিবি। অচৈতন্য অবস্থায় শিল্পী বিবিকে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। যে বাড়ির সামনে থেকে উদ্ধার, সেই বাড়ির মালিককে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*