জল্পনার অবসান! নতুন রাজনৈতিক দল ঘোষণা ইলন মাস্কের

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মাস্কের সম্পর্কের মধ্যে যে ফাটল ক্রমশ প্রকাশ হচ্ছিল গোটা বিশ্বের জানা। আর তার জেরেই শোনা গিয়েছিল বিশ্বের অন্যতম ধনকুবের মাস্ক নিজের আলাদা রাজনৈতিক দল গঠন করতে পারেন। এবার সেই জল্পনাতেই শিলমোহর পড়ল। মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন রাজনৈতিক দলের ঘোষণা করলেন ইলন মাস্ক। দলের নাম ‘আমেরিকা পার্টি।’

নতুন রাজনৈতিক দলের সূচনা করে সোশ্যাল মিডিয়ায় ইলন মাস্ক লেখেন, ‘নতুন রাজনৈতিক দল চান, নতুন রাজনৈতিক দল পেলেন। অপচয় এবং দুর্নীতির ভারে দেশ যখন দেউলিয়া হয়ে যায়, তা আর গণতন্ত্র থাকে না, বরং একদলীয় ব্যবস্থায় বাস করার সমান অবস্থা হয়। আপনাদের স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার লক্ষেই আমেরিকার পার্টি গঠিত হল।’

বিশ্লেষকেরা মনে করছেন, ইলন মাস্কের ‘আমেরিকা পার্টি’ যুক্তরাষ্ট্রের রাজনীতিতে কী প্রভাব ফেলবে, তা এখনই বলা কঠিন। রিপাবলিকান দল উদ্বেগ প্রকাশ করেছে, নতুন এই দল ২০২৬ সালের কংগ্রেস নির্বাচনে তাদের সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখার পথ কঠিন করে তুলতে পারে। আবার কারো কারো মতে, ইলন মাস্ক যতই বিত্তশালী হোন না কেন, যুক্তরাষ্ট্রে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের দীর্ঘদিনের দুই দলীয় আধিপত্য ভাঙা সহজ হবে না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*